somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার সুখে সুখি আমি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমার সুখে সুখি আমি

(ইশিতাকে আজ অসাধারণ লাগছে লাল বেনারসি শাড়িতে। সাব্বির এই প্রথমবার তাকে স্কার্ফ ছাড়া দেখছে। কাঁধ পর্যন্ত লম্বা স্ট্রেইট সিল্কি চুলগুলোর দিক থেকে চোখ সরাতে কষ্ট হচ্ছে তার।
"এই সাব্বির!"
ইশিতার হঠাৎ ডাকে লজ্জা পেয়ে গেল সাব্বির। চোখ সরিয়ে রাস্তার পাশের দোকানের দিকে গভীর মনযোগ দিয়ে তাকাল সে।
- "কি দেখছিলা ঐভাবে?" ইশিতার গলায় চাপা হাসি।
সাব্বির একটু লাল হয়ে বলে, - "না মানে স্কার্ফ ছাড়া আগে দেখি নাই তো, তাই অন্যরকম লাগছে..."
ইশিতা হাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে বললো, - "আমারো অন্যরকম লাগছে। কি যেন নাই মনে হচ্ছে"
সাব্বির কিছু বললো না। রিক্সা ওয়ালা আয়েশ করে প্যাডেল মারছে। তার ছেড়া স্যন্ডেলের দিকে তাকিয়ে সাব্বির তিন বছর আগে পিছিয়ে গেল।
একুশে বই মেলায় ইশিতার সাথে প্রথম দেখা। কবিতার বই উলটে পালটে দেখছিলো মেয়েটা। মেয়েটার সাথে থাকা কয়েকজন বন্ধুর মধ্যে তারও বন্ধু ছিল। সেখানে পরিচয়... তারপর গত তিন বছরে কত যায়গায় কত অকেশনে তাদের দেখা হয়েছে- পহেলা বৈশাখে রমনার বটমূল, বাণিজ্য মেলা বা ভার্সিটির কালচুরাল ফাংশন- যতবার দেখা হয়েছে, নতুন ভাবে মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে সাব্বির। তারচেয়েও বেশি ভাল লেগেছে মেয়েটার শার্প পার্সোনালিটি। মেয়েটার বুদ্ধিদীপ্ত চোখ।
আজ প্রথম বারের মত মেয়েটার পাশে বসে রিক্সায় চড়ার সুযোগ হয়েছে।
অন্যমনস্ক ছিল সাব্বির, ইশিতা হঠাৎ রিক্সা থামাতে বলায় চমকে উঠলো।
- "খুব পিপাসা পেয়েছে সাব্বির, পানি খাব" সাব্বির পায়ের কাছে রাখা বড় দুইটা লাগেজের দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো,
- "একমিনিট বস।"
একমিনিটের জায়গায় দশ মিনিট লাগালো সাব্বির। পানির বোতলের সাথে তার হাতে একটা বড় প্যাকেট। ইশিতা প্রশ্ন করার আগেই সাব্বির বললো,
- "ট্রেইনে খেতে হবে তো"
ইশিতার মুখে প্রশংসার হাসি ফুটে উঠলো। সাব্বির চোখ সরিয়ে নিল।
রেলস্টেশনের প্লাটফর্মে দারুন ভীর। তার মাঝেই একহাতে ভারী একটা ব্যাগ, আরেক হাতে লাগেজ টেনে জায়গা করে হাঁটছে সাব্বির, তার ঠিক পিছনেই ইশিতা। ইশিতার চোখে অস্থিরতা, ইতি উতি করে কাকে যেন খুজঁছে।
"ঝ" বগির সামনে আসতেই সাদা শার্ট পরা লম্বা এক যুবক প্রায় ছুটে এসে ইশিতার হাত চেপে ধরলো। সাব্বির ব্যাগ দুইটা নামিয়ে অল্প হাঁপাতে লাগলো।
ছেলেটা এবার ইশিতাকে ছেড়ে সাব্বিরকে জড়িয়ে ধরলো,
- "অনেক অনেক থ্যাংকু তোরে দোস্ত, তুই ছাড়া আর কেউ এত করতো না রে..."
সাব্বির বিরক্ত গলায় বললো,
- "আরে ছাড় বেটা, এমনি ঘামায় গেসি"
ছেলেটার মুখে হাসি, চোখে পানি। সাব্বির কে ছেড়ে সে লাগেজ দুইটা নিয়ে ইশিতাকে ট্রেনে উঠিয়ে দিতে গেল।
সাব্বির প্লাটফরম থেকে একবোতল পানি কিনে খেতে লাগল। কিছুক্ষণ পর ছেলেটা নেমে এল ট্রেন থেকে...সাব্বির এগিয়ে গিয়ে তাকে শক্ত করে ধরে বললো,
- "হিমেল, যেই ভালবাসাটুকুর জোরে এত বড় সিদ্ধান্ত নিচ্ছিস, সেটা যেন ঠুনকো না হয়ে যায়। তোদের দুই জনের জন্য আমি অনেক বড় ঝুঁকি নিতে পারি, কিন্তু তারপর যদি শুনি তোদের মধ্যে কোনো ঝামেলা হইসে, কসম বললাম, আমি নিজে এসে তোদের দুইটাকে পিটিয়ে হাড্ডি মাংস গুড়া করে ফেলব"
হিমেল জোরে হেসে উঠে। প্লাটফর্মের কেউ কেউ ঘুরে তাকায় তাদের দিকে।
হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে হিমেল আর ইশিতা পাগলের মত হাত নাড়ছে। সাব্বিরও হাসি মুখে হাত নাড়তে নাড়তে মনে মনে ভাবলো,
- "বিদায় ইশিতা। আমার যে ভালো লাগাটুকু মুখ ফুটে কখনও বলতে পারিনি, তার চেয়েও বেশি ভালবাসা তুমি আমার এই বন্ধুটাকে দিও।"
ঘুরে ফেরার পথ ধরে সাব্বির, অনেক কাজ বাকি। সাব্বিরের মত কেউ কেউ ভালবাসে অকারণেই, কোনো প্রাপ্তির আশা ছাড়া এসব ভালবাসাই হয়তো আমাদের এই পাপ-পংকিল পৃথিবীটাকে এখনো বাঁচিয়ে রেখেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×