চারিদিকে শুধু তেল। তেল, তেল, তেল। আকাশে তেল বাতাসে তেল। উঠতে তেল বসতে তেল। তেলে তেলে ভরপুর সবাই। সকালেও তেল বিকালেও তেল। যে যেভাবে পারছে সেভাবে তেল দিচ্ছে। তেল দিচ্ছে অফিসে, রাস্তায়; তেল দিচ্ছে বাড়িতে। তেল দিচ্ছে বসকে, দিচ্ছে বন্ধুকে, স্বামীকে, স্ত্রীকে, আত্মীয়কে। বস থেকে কর্মচারী কেউই তেলের সাগরের বাইরে নয়। কে জানি বলেছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। কিছুই জানে না ব্যটা উৎপাদনের দিক দিয়ে আমরাই সেরা। যে যাকে পারে তাকেই তেল দিচ্ছে । বুশ নাকি ইরাক হামলা করেছিল তেলের জন্য। ব্যাটা বেকুব।
তেল নিয়ে সংকট আর না আর না।
আমরা সবাই আছি আর নেই ভাবনা।
আসছি আমরা আসছি। সমগ্র জগতকে ত্যাল দিতে আসছি।
হে বিশ্ববাসী!
শুনতে কি পাও সেই ধ্বনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


