সেথায় নাকি চন্দ্র ফুটিয়াছে ।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেলিয়া দুলিয়া চলিয়াছে মোর পরান
কী জানি কী করিয়া- করিছে আনচান
নিত্তি চলিতেছে তাহার অগোছালো ছলাকলায় ।
আর যে সয় না মোর-
কোথায় রাখিয়াছে তাহারও ভেলা
খুঁজিয়া না পাই তব দিতাম বাধিয়া ।
সে চলিয়া যায় সন্ধ্যাতারা খুঁজিতে
ফিরিয়া আসিয়া কয়- লাগিবে পিদিম !
আঁধারে মোর দম ফুরিয়াছে সেই কতকাল-
সে যদি কখনো চাইতো বুঝিতে !
সে নাকি পায় চন্দ্রালোকের নিত্তি খোঁজ
তাই জন্মিছে তাহার বেভুলা আবেগ
কাঁদিয়া কাটিয়া করে রক্তিমের সর্বনাশ
অবশেষে বলে কী- আমি করিয়াছি কী ভুল ?
চন্দ্র ফুটিয়া মোরে ডাকিয়াছিল-
তাই তো গিয়েছিলাম স্নানে !
তাহার আছে আরও অভিমান ঢের
কিছু কহিলেই করিয়া ফেলে হেরফের
হইতে হয় মোরে তাহার জলের মালিক !
যদি চাহি দিতে ঠেলিয়া দূরে
সে কহে সমুদ্র তো তোমারি !
তব এতো কেন উঠো জ্বলিয়া ?
হইলাম অবুঝের কাছে নিত্তি পরাজিত
কাহাকে বলিবো মোর দুঃখ যত ?
সকলেই তো রয় হস্ত পাতিয়া-
আছে কিছু সুখ ? দাও না মোদের !
আমি কহিলাম- আছে মোর একটা সিন্দুক
লাগিবে কাহার কাহার ?
হস্ত আগিয়া আসিলো সকলে ।
বলিলাম, তাহাতে আছে-
একটি সমুদ্র, দুটি ঝরনা, বজ্রপাত,
আছে আরও- আঁধার, পোড়া, ক্লেদ...
তব দেখিতে পাইলাম হস্ত কমিয়াছে ঢের,
আরও কহিলাম বাড়িয়া
সকলে গেলো ছাড়িয়া !
অবশেষে মোর পরান রে কহিলাম
দেখ রে চাহিয়া মোর শূন্য ঘর
কেবলি ধু-ধু...
তোমায় বুঝাইবো কী করিয়া ?
মোর নেই কেউ তোমায় ছাড়িয়া ।
চাহিয়া দেখি খামখেয়ালী গিয়াছে চলিয়া
সেথায় নাকি চন্দ্র আবারও ফুটিয়াছে ! ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন