অবস্তুতন্ত্র ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতবার ভেবেছি
..........কতবার ! দেবো উজাড় করে মনের বন্দি আঙিনা
দেবো ছেড়ে সকল ঘাট বন্দর, রাখবো না কোন নিষিদ্ধ ভেড়ি
যাযাবরি একতারা হাতের কার্ণিশে মুড়িয়ে হবো উদাস দেশান্তরী
উলটে দেবো হৃদয়ের বিদ্বেষী ডালা পথহারা পথের ধূলিকণায়
নিভিয়ে দেবো এক ফুঁ তে সকল দায়িত্বশীল প্রদীপের সূতা
দেবো নিজেকে সঁপে স্বাধীন আঁধারের বুকে চন্দ্রগ্রহণের রাত্রিতে !
কতবার ভেবেছি
...........কতবার ! নেবো ছুটি জীবন নামক অমীমাংসিত মৃত্যুর কাছ থেকে
দেবো এঁকে বস্ত্রহীন সরল রেখা প্রতিটি চোঘুড়ি মূহুর্তের ভাঁজে ভাঁজে
লুকায়িত সন্ধ্যা প্রদীপ কপালের ক্লান্তিতে বেঁধে হয়ে যাবো ধ্রুব তারা
দেবো ঝুলিয়ে হৃদয়ের আঁকশিতে বিবর্ণ ভোরের দিন না হওয়ার ইতিহাস
দখল নেবো মেঘেদের ঝুল বারান্দায় এক কাপ কফির ধোঁয়া উঠার গল্প শুনতে !
কতবার ভেবেছি
...........কতবার ! দেবো না ঘেঁষতে লোমকূপে আলতো সুখের কোন আবেগি ঘ্রাণ
দেবো খুলে সুপ্রভাত রৌদ্রের সকল উষ্ণ প্রলেপ নাটাইহীন সন্ধ্যার রাজ্যে
আঁটুনিবদ্ধ করবো কান্নার নিষিদ্ধ লাল জলকে ঠিকানাহীন ঝরনার ট্রাংকে
অতঃপর বনচারী মৃত্তিকার বুকে গা এলিয়ে দিয়ে হারিয়ে যাবো কোন সমুদ্র গহীনে ! ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন