somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়ের লাশ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দু'টি হৃদয়ের দু'হাতের মধ্যে দূরত্ব কতটুকু কিংবা দু'কনিষ্ঠা আঙ্গুলের মাঝে ? এভাবে চলতে চলতে একদিন দু'কনিষ্ঠা আঙ্গুলের আলতো ঘর্ষণে দু'হৃদের মধ্যে আগুন ধরে গেল, অজানা শিহরণের আগুন ! হন্যে হয়ে, রাতভর, নিদহীন দু'হৃদ খুঁজতে থাকে কোথায় তার উদ্ভব...এক বিকেলে দু'জন দূরত্বে দাঁড়িয়ে, নিশিকাব্যের মত, নিশ্চুপ । কিন্তু তারা পুড়ছে একে অপরের অনুভবে ! অতঃপর একটি নিচ্ছিদ্র প্রেম অনুরাগ...এভাবে দু'টি হৃদয় তাদের অনুভব লিখতে লিখতে হারিয়ে গেল...

নিবিড় পর্যবেক্ষণে পড়ে আছে হৃদয়।কিছুক্ষণপর অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে। তারা হৃদয়ের মধ্যে তোমাকে জীবিত দেখে কৃত্রিম শ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছিলো হৃদয়টাকে । কিন্তু তাদের সময় ফুরিয়ে গেছে, অপেক্ষমান আছে আরো হাজারো মুমূর্ষু হৃদয়। তুমি বরং তাদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে হিমঘর থেকে হৃদয়ের লাশটা নিয়ে যেও। তখনও তুমি দেখবে হৃদয়ের সেই লাশে শুধু তুমি অজস্ররকমভাবে বেঁচে আছো। মূলত তোমাকে বাঁচিয়ে রেখেছে বলেই সেই হৃদয়ের মৃত্যু ঘটেছিলো। ধীরে ধীরে হৃদয়ের সমস্ত প্রাণ শুষে নিয়েছিলে তুমি। অতঃপর তোমার সান্নিধ্যে তার কিছু রেখে যাওয়া। তুমি এই শুকনো অনুভূতিহীন হৃদয়টাকে যত্ন করে রেখে দিও....

হীমঘরের অপরপ্রান্ত থেকে অভিমানী আওয়াজ ভেসে আসলো...

তোমার কী মনে পড়ে না তুমি বলেছিলে, 'তোমার আমার মৃত্যু হলে আমাদের প্রেম বেঁচে থাকবে কীভাবে ! আমি চাই আমাদের প্রেম আমাদের শিহরণ জীবন্ত রেখে বেঁচে থাকুক অনন্তকাল... । তাই আমরা দেহভস্ম নিয়ে যে যার মত বেঁচে থাকি, একসাথে আমরা আমাদের হৃদয়ের মৃত্যু উদযাপণ করি, শত বিহঙ্গের পালক ঝরে পড়বে আমাদের ঘিরে, আমরা ডুবে যাব পালকের ভাঁজে! কেউ আর জানতে পারবে না দেহের অন্তরালে আমরা আত্মহত্যা করেছি ! আমাদের নামে আর কোন বদনাম রটবে না । তুমি কী জানো পৃথিবীতে এমন অজস্র মানুষ ঠিক এভাবে আত্মহত্যা করে বেঁচে আছে । অথচ তাদের আত্মহত্যার খবর পৃথিবীতে বেখবর !'

প্রিয়তম, তোমার পূর্বে আমি এখানে পৌঁছে গেছি। অথচ তুমি ভুলে গেলে তোমার কথা । আমার জানা নেই হৃদয়ের অভিশাপ পুষে রেখে তুমি কতকাল এভাবে আমাকে আগলে রেখেছিলে! তবে আমি এই মৃত হৃদয়েও তোমার চক্ষের বিষাদভরা জল অনুভব করেছি । আমার আত্মচিৎকারে এই হিমঘরের সমস্ত হৃদয়ের লাশ বিব্রতবোধ করেছিল । আমি অপেক্ষায় ছিলাম আমাকে এভাবে বিষাদের বাঁধনে বেঁধে না রেখে তুমি আসবে কবে এখানে, কত প্রহর মরে গেল... চেয়ে দেখো চারপাশে, এখানে কত প্রশান্তি ! হৃদয়ের কত লাশ অথচ নিস্তব্দ! জানো তোমার দুঃখে আমি একটুও কাঁদি নি কারণ তবে তো তুমি কান্নার সমার্থক হয়ে যাবে ।কিন্তু আমার কাছে তুমি তো বিষাদ নও, তুমি হলে অজস্র কালের একত্রিত সুখ। আমি চেয়েছিলাম, আমার হৃদয়ের মেঠো পথে হেঁটে হেঁটে পাড়ি দেবো তোমার হৃদয়ের অনন্ত পথ.... সে সময় আমার এসে গেছে । এখানে কেউ আমাকে আর রুখতে পারবে না তোমার প্রতি আগ্রাসী অগ্রসরে। আমার দেহ পৃথিবীর ধোঁকা হয়ে থাক । এখানে আমরা আমাদের দু'টি হৃদয় দিয়ে প্রেমস্বর্গ গড়ে তুলবো...


ছবি বন্ধু- গুগল ইমেইজ !
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×