somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ২০ শে জুনঃ কবি সুফিয়া কামালের ১০২ তম জন্মবার্ষিকী

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘন ঘোর অন্ধকারের মধ্যে বেশ কিছু নারী মোমবাতি জ্বালিয়ে ধীর গতিতে সামনে এগোচ্ছে। এক একজন নারী তার নিজের সময়কে হাসি মুখে পার করে পিছনের নারীকে সামনে এনে তার হাতে নিজের মোমবাতির বাকি জ্বলন্ত অংশটুকু রেখে যাচ্ছেন। আলোকিত অন্ধকার সভ্যতায় দাঁড়িয়ে জাপসা চোখে আমি দেখতে পাচ্ছি নারী জাগরণের প্রথম পথিকৃৎ রাস সুন্দরী দেবী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নুরুন্নেচ্ছা খাতুন বিদ্যাবিনোদিনী, আশালতা সেন, লীলা নাগ প্রমুখ। তবে আমার সময়ে স্পষ্টভাবে যাকে চলে যেতে দেখলাম তিনি বেগম সুফিয়া কামাল। আরেক নারী জাহানারা ঈমামের হাতে নিজের মোমবাতিটি দিয়ে তার সময়কে হাসি মুখে অতিক্রম করলেন ।

আজ ২০ শে জুন, সুফিযা কামালের জন্মবার্ষিকী। ১৯১১ সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক জমিদার পরিবারে তিনি জন্মেছিলেন। রক্ষণশীল পরিবারে পর্দাপ্রথা অতি কঠোরভাবে পালিত হত। তাই বাড়িতে বসেই তিনি উদ্দু, আরবী, ফারসী ভাষা গৃহ শিক্ষকের কাছে আর বাংলাভাষা মা ও মামার কাছে শিখেছিলেন। তার বয়স যখন সাত বছর তখন তাঁর পিতা নিরুদ্দেশ হন। পিতার অনুপস্থিতিতে মায়ের স্নেহ-পরিচর্যায় তিনি বড় হতে থাকেন। সুফিয়া কামাল তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার রক্ষণশীল পারিবারিক ও সামাজিক পরিবেশে বাস করেও তিনি নিজ চেষ্ঠায় হয়ে উঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। পর্দার ঘেরাটোপ থেকে বেড়িয়ে হয়ে উঠেন একজন আধুনিক মানুষ।

১৯১৮ সালে ছয় কি সাত বছর বয়সে মায়ের সাথে কলকাতায় বেড়াতে গেলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে দেখা হয়। মায়ের সাথে রোকেয়া কথোপকথন এবং কলকাতায় মুসলিম নারী শিক্ষার সূচণা তাকে উৎসাহিত করেছিল। ১২ বছর বয়সে উদারমনা সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয়। ১৯২৩ সালে তার প্রথম গল্প ‘সৈনিক বধূ’ তরুন পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২৫ সালে মাহাত্মা গান্ধির সাথে তার সাক্ষাৎ হয় এবং তখন থেকে তিনি জাঁকজমকপূর্ণ মোগল পোষাক পরিত্যাগ করে বাংলার সাধারন নারীদের মত তাঁতের শাড়ী পরা শুরু করেন। এই সময়ে বরিশালে ‘মাতৃমঙ্গল’ নামক নারী কল্যাণ সংগঠনের সদস্য হলেন। কলকাতায় এসে তিনি অনেক বিশিষ্ট ব্যক্তিদের সানিধ্যে আসলেন। কাজী নজরূল ইসলাম তার কবিতার ভূয়ষী প্রসংসা করলেন এবং ছাপানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন। মোহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকায় ‘বাসন্তি’ নামক কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। কবি ১৯২৯ সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত আনজুমান-ই-দাওয়াতীন-ইসলাম এ যোগদান করেন। ১৯৩৮ সালে প্রকাশিত হয় তাঁর সাঝের মায়া কাব্যগ্রন্থটি--যার ভূমিকা লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম ও কবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুর।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুফিয়া কামালের দুই মেয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ভারতের আগরতলায় মুক্তিযোদ্ধাদের সেবার জন্য একটি হাসপাতাল স্থাপন করেন। যুদ্ধকালীন সময়ে তিনি একাত্তরের ডায়েরী নামে একটি দিনলিপি রচনা করেন এবং এ সময়ে তাঁর লেখা কবিতাগুলি পরবর্তীকালে ‘মোর যাদুদের সমাধী’ নামে গ্রন্থকারে প্রকাশিত হয় ।
সাহিত্য চর্চার জন্য সুফিয়া কামাল অসংখ্য পুরষ্কার ও সন্মাননা লাভ করেন। ১৯৬১ সালে তনি পাকিস্তান সরকার কর্তৃক ‘তঘমা-ই-ইমতিয়াজ’ নামক জাতীয় পুরষ্কার লাভ করেন কিন্তু পাকিস্তান সরকার বাঙালীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন। এছাড়াও তিনি আরও কয়েকটি পুরষ্কার ও পদক লাভ করেন--১৯৬১ সালে বাংলা একাডেমী পুরষ্কার, ১৯৭৬ সালে একুশে পদক, ১৯৭৭ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক, ১৯৯৬ সালে বেগম রোকেয়া পদক, ১৯৯৬ Deshbandhu CR Das Gold Medal, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরষ্কার, ১৯৭০ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের Lenin Centenary Jubilee Medal এবং ১৯৮৬ সালে Czechoslovakia Medal সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন। সুফিয়া কামাল কবি, বুদ্ধিজীবি, সমাজনেত্রী এবং অনন্য সাধারন নারী ব্যক্তিত্ব। দেশের যে কোন মানবতাবাদী, প্রগতিবাদী ও গণমুখী কর্মসূচীতে তিনি সব সময় অগ্রভাগে ছিলেন। তাতে বেগম রোকেয়ার উত্তরসূরী হিসাবেও অনেকে মনে করেন। অবশেষে, তাঁর ‘সাঝের মায়ার’ ‘তুমি আর আমি’ কবিতায়--‘তুমি বেঁচে রবে আমার ভুবনে যতদিন আমি রব--যুগ যুগ ধরি’ প্রতিদিন আমি তোমারে ঘেরিয়া নব...।’ হ্যাঁ কবি, তুমি আমার ভুবনে আজীবন বেঁচে থাক, তোমার জন্মবার্ষিকীতে তোমাকে আষাঢ়ের প্রথম কদম ফুলের শুভেচ্ছা ।




সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×