somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবি সবুজ তাপস
❑ কাব্য: সবুজ তাপস (২০১৫)n— বিশ্ব-সাহিত্যের ইতিহাসে কবি ও কাব্যগ্রন্থের নাম একই — এটাই প্রথম ঘটনা।n-n❑ দর্শন: দৃষ্টান্তবাদ [Drishtantoism]n-n❑ সম্পাদনা: ঢেউ

ডায়েরির এক পৃষ্ঠা এবং দুটো ছবির বয়ান

২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম ছবিটি রাজীব মীরের। সমুদ্রহৃদয়ের অধিকারী একজন মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় এ-মানুষটির সাহচর্য আমিও পেয়েছি। স্পষ্টভাষী। আমাকে খুব ভালোবাসতেন। ভালোবাসার মাত্রা এমন ছিলো যে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাশ দিয়ে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলে আমাকে চলন্ত ক্লাসেও ঢুকতে বাধ্য করতেন, ছাত্র-ছাত্রীদের কাছে আমার কবিসত্তার পরিচয় দিতে পারলে তৃপ্ত হতেন। সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পেলে মহাখুশি, চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে উপস্থিত থাকতে পেরেছি। একজন চমৎকার মানুষ। লেখালেখির বেলায়, কোনোকিছু লেখার পর আমাকে দেখাতে পারলে খুব আনন্দিত হতেন। চট্টগ্রাম থাকাকালে তিনি মূলত গদ্য ও কলামই লিখতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হওয়ার পর অর্থাৎ ঢাকায় ফিরে তিনি কবিতাকর্মী হয়ে ওঠেন। পাঙক্তেয় কবি।
২১ জুলাই, ২০১৮ মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি রাজীব মীর জড়ান্তরিত হয়েছেন। এ-প্রিয় মানুষটিকে বেশ মনে পড়ছে; তার স্মৃতিতে আমার ডায়েরি থেকে একটা পৃষ্ঠা ও আমার একটা ছবির বয়ান তুলে ধরলাম:~
১.
১৭ ফেব্রুয়ারি, ২০০৬; চট্টগ্রাম: 'খড়িমাটি'র সম্পাদক মনিরুল মনিরের বাসায় সকাল ১১টার সময় উপস্থিত থাকার কথা। সকালে ঘুম থেকে উঠে যখন গোসল করতে গেলাম, মনিরুল মনির ও রাজীব মীর কল দিয়েছেন। রাজীব মীর তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। মনিরের কলের মানে বুঝলাম। রাজীব মীর কেন কল দিলেন, বুঝলাম না। রাজীব মীরকে দুটো মিসকল দিয়ে ভাত খেতে বসলাম। তিনি কল ব্যাক করলেন। জানতে পারলাম, তিনি মনিরের বাসায় অাছেন এবং আমার সাথে আড্ডা দিতে চাচ্ছেন।
মনিরের বাসায় গেলাম। রাজীব মীরের সাথে দেখা হল। বললেন, 'সবুজ, মনিরুল মনিরকে প্রশ্ন করলাম- তরুণদের মধ্যে কে কবিতা ভালো বোঝে। সে তোমার নাম বললো। একটা গদ্য লিখলাম, চোখ বুলিয়ে দেখ।' গদ্যটা (তা খড়িমাটির পরবর্তী সংখ্যায় প্রকাশিত) ভাসাভাসা পড়লাম। ভালই লিখলেন। তার সাথে লেখালেখির বিভিন্ন বিষয়ে আলাপ হল।
রাজীব মীর বললেন, "তোমাকে বই বের করার জন্যে সহযোগিতা করব বললাম, তুমি দেরি করছো কেনো?"
সাথে সাথে মনির বলল, "তাকে আমিও বলেছি, 'খড়িমাটি'র পেছনে তার একটি পাণ্ডুলিপি ছাপবো, সে রাজি হচ্ছে না।"
বললাম, সকলের হৃদ্যতাকে পুঁজি করেই একদিন কবিতার বই করব। আমি সময় নিচ্ছি স্যার। আমি চাচ্ছি, প্রথম বইটা ঋদ্ধ হোক।
মনিরের বাসায় দুপুরের আহার সেরে তিনজনই চলে আসলাম বাতিঘরে। দেখলাম, আসমা বীথি সম্পাদিত 'ঘুড়ি' বের হল। রাজীব মীর ম্যাগাজিনটা হাতে নিয়ে আমার কবিতাগুলো পড়লেন। তিনি আমার ভূয়সী প্রশংসা করলেন, আমার পরম শুভাকাঙ্ক্ষী ছিলেন।
সন্ধ্যায় রুবেল দাশ প্রিন্সের কাছে জানতে পারলাম, স্বরূপ ভট্টাচার্য্য 'ঘুড়ি'তে তার কবিতা জুনিয়রদের কবিতার শেষে ছাপানোর কারণে আসমা বীথিকে বেশ বকলেন। এটা সত্য যে, বীথি যাদের কবিতার শেষে স্বরূপ ভট্টাচার্য্যের কবিতা ছেপেছে, তারা তার জুনিয়র। যারা 'সিনিয়র-জুনিয়র' প্রত্যয়ে আস্থাবান, এটা তাদের কাছে কিছুটা দৃষ্টিকটু লাগবে।
২.
দ্বিতীয় ছবিটা আমার, তবে এতে আমার বলতে কিছু নেই! ছবিটি তুলেছেন কবি সাগর শর্মা। মাথার টুপিটা সাগর শর্মা অথবা কবি প্রান্ত পলাশ- কেউ একজন কিনে দিয়েছেন। চোখের চশমাটা সাগর শর্মার চোখ থেকে নিয়ে পরেছি। গায়ের সুয়েটারটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তখনকার অন্যতম শিক্ষক রাজীব মীর গিফ্ট করেছেন। শার্টটা আমার ছোটভাই বিল্লাল কিনে দিয়েছেন। শরীরটা পিতা-মাতার কাছ থেকে পাওয়া।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×