বাড়িতে ডাকাত ঢুকলে কি করতে হয় আমি নিজেও জানিনা।
আর সেজন্যই সকলের কাছে আমার জিজ্ঞাসা.,,,,,,,,,,,,,,,,
আমাদের করণীয় কি?
আমাদের বাড়িতে কখনো ডাকাত না ঢুকলেও অন্যদের কাছে ডাকাতির অনেক গল্প বা বর্ননা শুনেছি। সব ডাকাতির সারকথা হলো- ডাকাতরা সবসময় আমাদের টাকা পয়সা নিয়ে যায়, যা কখনো আমাদের কল্যানে ব্যায় করে না- আর না করাটাইতো স্বাভাবিক? আমরা তখন কোন প্রতিবাদ করতে পারি না কারণ ডাকাতদের হাতে অস্ত্র থাকে, তারা চাইলে খুনও করে ফেলতে পারে।
রাজনীতি কিসের জন্য? রাজনীতিবিদদের দ্বায়িত্ব কি?
তারা আমাদেরকে ডাকাত বা ডাকাতি থেকে রক্ষা করবে। দেশের জনগনের কল্যানের জন্য কাজ করবে,
তাই না? যে সরকারই আসে জনগনের কাছ থেকে কর আদায় করে অর্থাৎ টাকা নিয়ে যায় ঠিকই কিন্তু জনগনের কল্যানে ব্যায় করে না, করলেও খুব সামান্য, আর আমরা প্রতিবাদ করতে পারিনা.,,, ভয়টা কিসের?
কারণ ডাকাতরা ডাকাতি করতে এসে টাকা-পয়সা নেয়, আহত বা নিহত করতে পারে। কিন্তু রাজনীতিবিদ বা সরকারের বিপক্ষে কথা বললে,সমালোচনা করলে উপরের সবগুলির সাথে শুধু গুম হওয়ার সম্ভাবনাটা বাড়তি যোগ করলেই হবে।
বলুনতো কার দাপট, কার চেয়ে বেশী?
আমার যে প্রশ্নটি দিয়ে শুরু করেছি তা একটি বাড়ি নিয়ে।
দেশ যখন ডাকাতের কবলে তখন আমাদের করণীয় কি?
হয়তো সকল রাজনীতিবিদ এক নয়, কিন্তু সব সরকারের ভুমিকা
প্রায় একই রকম হয় কেন?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




