৯ ডিসেম্ববর ২০১২,বেলা বাজে ২:৩০। দিনটি ছিল রোববার। বাসার সবাই নিজের কাজে ব্যস্ত। সবার মতন আমি ও ছিলাম বিছানায় শূয়ে টেলিভিশনের ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে মগ্ন। হঠাৎ একটি কিচির মিচির আওয়াজ শুনে চমকে উঠলাম। জানালার বাহিরে উঁকি দিয়ে দেখলাম, কিছুই তো নেই! আওয়াজটা আবার হালকা ভাবে কানে আসলো। এই বার ঝটপট বিছানা থেকে নেমে খাওয়ার ঘরে গেলাম। খাওয়ার ঘরের ঠীক সামনেই বারান্দা। একটি পাখি গ্র্রিলের ওপর বসে তার ভাষায় কথা বলছিলো। তার সুরটা যেমন সুমধুর তেমনি সুন্দর ছিল সে দেখতে! কি যে আসাধারন ছিল তার রং আর রূপ। এক পা দু পা করে তার দিকে আগালাম। ফিশফিশ করে আমার বাসার মেয়েটিকে ডেকে বললাম, পাখিটাকে ধর তো। চট করে সে পাখিটাকে ধরে ও ফেললো। আমি অবাক চোখে কিছুক্ষন তার দিকে তাকিয়ে রইলাম। সে যে কি সুন্দর দৃশ্য! যেমন ছিল তার রং তেমনি ছিল তার রুপ। কে সে? কি ছিল তার নাম? এই প্র্রশ্ন ছিল বাসার সবার মুখে। হঠাৎ তখনি আমার জৈষ্ঠ ছেলে বলে উঠলো, " এর নাম
রবিন!" দুই ভাই তো মহা খুশি। পাখিটির পরনে ছিল হলুদ রংগের জামা তার মধ্যে পাখার কাছে ছিল সবুজ দিয়ে ডোরা কাটা।
তারাতারি করে ওরা রবিনের জন্য চাল আর পানি নিয়ে এলো। কিন্তু সে কি আর তা খায়!
কে ছিল সে? কি ছিল তার নাম? তার পরিচয় ছিল কি? সে তো আমাদের দেশের মতো নয়? তাহলে সে আসলো কি করে?
সবাই তাকে নিয়ে মহা আনন্দে। কিন্তু তার কিচির মিচির তো বেড়েই চলছে। তার মধ্যে বাঁচার আর পালিয়ে যাওয়ার একটি প্রবলতা কাজ করছিল। সে তো তার নিজের বাসভবনে ফিরে যেতে চায়। সে তো তার ঠিকানা হারিয়ে ফেলেছে। আসলে কি জানেন কথায় আছে না, "
যে যেখান কার তাকে সেখানেই সাজে!" কি আর করার, শেষ মেষ তাকে মুক্ত করে দেয়া হল। মনটা একটু খারাপ হয়েছিল, পরে মনে করলাম, সে তো ছিল আমাদের মেহমান। আসা করি সে তার গন্তব্যস্হানে ফিরে গিয়েছে।
আমার প্র্রশ্ন ছিল, কে ছিল সে, আর কি ছিল তার নাম? যে কিছু সময়ের জন্য বেড়াতে এসে সবার মন জয় করে নিল। আমার তো মনে হয় সে ছিল একটি ভালবাসার পাখি,
লাভ বার্ড! আপনাদের কি মনে হয়?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬