Laughter is the best therapy one can ever get...............so this one is for you my Bloggers............
একজন আদর্শ ছেলে
১ম ব্যক্তিঃ আমার একটি আদর্শ ছেলে আছে।
২য় ব্যক্তিঃ সে কি সিগারেট খায়?
১ম ব্যক্তিঃ না, খায় না।
২য ব্যক্তিঃ সে কি মদ পান করে?
১ম ব্যক্তিঃ করে না।
২য় ব্যক্তিঃ সে কি কখনো বাড়িতে দেরি করে ফেরে?
১ম ব্যক্তিঃ না, কখনো না।
২য় ব্যক্তিঃ তাহলে মানতেই হবে তোমার একটি আদর্শ ছেলে আছে। তা কত বয়স তার?
১ম ব্যক্তিঃ এইতো সামনে সপ্তাহে ছ’মাস পূর্ণ হবে।
-----------------------------------------------------------------------------
এখনো সিঙ্গেল
ফ্রেডির ৩২ বছর বয়স কিন্তু এখনো সিঙ্গেল।
একদিন তার বন্ধু তাকে জিজ্ঞেস করল “বিয়ে করছ না কেন? ভাল বউ হবার মত কাউকে খুঁজে পাচ্ছ না?”
ফ্রেডি বললঃ “আসলে বিয়ে করার মত অনেক মেয়েকেই খুঁজে পেয়েছি কিন্তু যখন আমি তাদের কে মা-বাবার সাথে দেখা করার জন্য বাসায় নিয়ে যাই তখন আমার মা তাদের পছন্দ করে না।”
তার বন্ধু কিছুক্ষণ ভাবল এবং বলল, “আমার কাছে এর সঠিক সমাধান আছে। তুমি এমন একটা মেয়ে খুঁজে বের কর যার স্বভাব চরিত্র তোমার মায়ের মত।”
এর কয়েক মাস পর ফ্রেডির সাথে আবার তার বন্ধুর দেখা হয়। বন্ধু জিজ্ঞেস করলঃ “তুমি কি সঠিক মেয়ে কে খুঁজে পেয়েছ? তোমার মা কি তাকে পছন্দ করেছে?”
বিষন্ন মুখে ফ্রেড জবাব দিলঃ ” হ্যাঁ আমি সঠিক মেয়েকে খুঁজে পেয়েছি। তার স্বভাব চরিত্র আমার মায়ের মতই ছিল। তুমি ঠিকই বলেছিলে। আমার মাও তাকে পছন্দ করেছিল।”
বন্ধু বলল, “তাহলে সমস্যা কোথায়?
ফ্রেড বলল, “আমার বাবা তাকে পছন্দ করে নি।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



