সামনে বই মেলা আসছে। সময়ের কারনে প্র্রতি বছর জাওয়া হয় না। দুই বছর আগে একবার সেই বিক্ষাত মেলাএ গিয়েছিলাম আমার এক মাএ প্র্রিয় বোন এর সাথে। সেদিন একটি বই কিনেছিলাম। বইটি ছিল, " হাসির বিশ্বকোষ"। এই বইটি এখনো মাঝে মাঝে পড়ি। সময়ের বাস্তোতার মাঝে একটু হাসি,ভালোই লাগে। আপনাদের সাথে কিছু হাসি, জোকসের মাধ্যমে শেয়ার করলাম।
১.
এক সিলেটি ছাত্রকে শিক্ষক
জিজ্ঞাসা করছে,
শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষক,
কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি???
ছাত্রঃ গুরা।
শিক্ষক,
পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই
কি গুরা নাকি???
ছাত্রঃ না স্যার,
একটা লাফাইন্না গুরা,
একটা মুরাইন্না গুরা, আর শেষের
টা গুরা-গুরা।
-----------------------------------------------------------------------------
২.
১৮ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ " কি!!
জাহান্নামে যাও..."
৪ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ "ও মা... কত কিউট... লাভ ইউ সোনা... "
Moral: ৪ বছর বয়সেই propose করে ফেলা চাই।
-----------------------------------------------------------------------------
৩.
শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত।
-----------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



