১.
গৃহকর্তা: (ঘুমের ঘোরে) কে ওখানে?
চোর: আমি হ্যাবলা চোর।
গৃহকর্তা: ওখানে কী করিস?
চোর: চুরি করছি।
গৃহকর্তা: চুরি করবি তো হারমোনিয়াম বাজিয়ে আমার ঘুম নষ্ট করছিস কেন?
চোর: আমাদের সর্দার বলেছে যা নেব সব বাজিয়ে(পরখ করে) নিতে বলিছে। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি।
-----------------------------------------------------------------------------
২.
শিল্পী: আমার এ চিএকর্মটা কেমন হয়েছে?
দর্শক: শ্ববাক্ষরটা অসাধারন দিয়েছেন।
-----------------------------------------------------------------------------
৩.
: আপনাদের সিনেমা হলে এ-সি নেই কানো?
: কারন আমরা রক্ত হিম করা ভূতের ছবি দেখাই।
----------------------------------------------------------------------------
৪.
প্রথম বন্ধু: তুই কাকে বিয়ে করছিস্?
দ্বিতীয় বন্ধু: একটা মেয়েকে।
প্রথম বন্ধু: সবাই মেয়েকে বিয়ে করে।
দ্বিতীয় বন্ধু: না, আমার বড় বোন একটা ছেলেকে বিয়ে করেছে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



