১.
একটা খুব মোটা ভদ্রলোক তার দশ বছরের ছেলেকে প্রশ্ন করলেন-- 'দারা, আমার বয়সে পৌঁছে তুমি কি করবে?'
ছেলে-- " রোগা হবার চেষ্টা করবো।"
-----------------------------------------------------------------------------
২.
মানসিক হাসপাতালের এক রোগী একমনে কী যেন লিখছেন।
চুপি চুপি পেছনে এসে দাঁড়ালেন ডাক্তার। বললেন, কী হে, চিঠি লিখছেন নাকি?
রোগী: হু।
ডাক্তার: কাকে লিখছেন?
রোগী: নিজেকে।
ডাক্তার: বাহ্! ভালো তো। তা কী লিখলেন?
রোগী: আপনি কি পাগল নাকি মশাই? সবে তো চিঠিটা লিখছি। চিঠি পাঠাব, দুদিন বাদে চিঠিটা পাব, খুলে পড়ব। তারপর তো বলতে পারব কী লিখেছি!
-----------------------------------------------------------------------------
৩.
এক বাচ্চা ছেলে পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারকে বলল, “স্যার বিশ পয়সার নয়টি টিকেট, পঁচিশ পয়সার তিনটে টিকেট এবং চল্লিশ পয়সার
একটি টিকেট নিলে মোট কত টাকা লাগবে?”
পোষ্ট মাস্টার সবগুলো টিকেট ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, “মোট
হয়েছে দু’টাকা পঁচানব্বই পয়সা। এই নাও তোমার টিকেট।”
ছেলেটি বলল, “টিকেট লাগবে না।”
পোষ্টমাস্টার অবাক হয়ে বললেন, “তাহলে টিকেটের দাম জিজ্ঞেস করলে কেন?”
ছেলেটি বলল, “স্কুলে মাস্টার সাহেব আজ এই অংকটা করে আনতে বলেছিলেন। পারছিলাম না তো, তাই আপনাকে দিয়ে করিয়ে নিলাম।”
----------------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



