হ্যালো, প্রিয় শহর আমার, আমি আসছি সে স্মৃতি ছুঁয়ে দিতে।
২০ শে জুন, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাড়ার মোড়ে বসে যে পাগলটা অজ্ঞাত কিছু নিয়ে গবেষনা করতো মনে মনে আর ক্ষিদে পেলে জলিলের হোটেলের সামনে বুভুক্ষুর মতো দাঁড়িয়ে থাকতো, কখন স্বাভাবিক মানুষগুলোর মনে দয়া হবে দুমুঠো অন্ন দানের, শুনেছি সে মরে গেছে। তার জীবন নিয়ে সে সুখী ছিল না দুঃখী ছিল সে প্রশ্ন যদিও এখন অবান্তর তবুও কৌতুহল জাগে মনের কোণে। জীবন নিয়ে রবি পাগলের পয়েন্ট অব ভিউ আর কখনো জানা হবে না। প্রিয় বকুল গাছটাও কাটা পড়েছে বকুল বৃষ্টি ইদানিং পিচ ঢালা কালো রাস্তাকে সাদা করে না। বড়পুলটা শত বছরের মতো আজও অম্লান অক্ষয় হয়ে টিকে আছে, শুধু তার রেলিং-এ বসে থাকা প্রিয় মুখগুলো আর সেখানে নেই। জীবনের ঘুর্ণনে সকলে ছিটকে পড়েছে পৃথিবীর আনাচে কানাচে। সেখানে এসেছে নতুন অচেনা কিছু মুখ যারা ব্রীজের ঠিক নিচেই তারু কাকার দোকানে চায়ের আড্ডা বসায় রোজ বিকেলে আমাদেরই মতো। খেলার মাঠটা ছোট হয়ে এসেছে নগরায়নের দাপটে। তবুও সেখানে আমাদেরই মতো অনেকে রোজ খেলতে আসে। গার্লস স্কুলের গেটটা এখনো আছে। শুধু আমার প্রথম প্রেম আর সেখানে পড়তে আসে না। অন্য কেউ আসে হয়তো। হয়তো বা অন্য কোন কিশোর আমারই মতো দূরু দূরু বুকে দাঁড়িয়ে থাকে যদি একবার হলেও দৃষ্টি হানে তার দিকে সে আশায়।
অনেক কিছুই ছিল, অনেক কিছুই নেই। তবুও তোমার প্রতিটি ধুলি কনায়, প্রতিটি ইমারতের প্রতিটি ইটে আমার স্মৃতির ইতিহাস লেখা আছে।
হ্যালো, প্রিয় শহর আমার, আমি আসছি সে স্মৃতি ছুঁয়ে দিতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন