অলস সোডিয়ামের সারি সারি হলদেটে আলোর মাঝে সভ্যতার আলো গুলো এক ঝলক বাতাস হয়ে ছুঁয়ে যায় আর স্মৃতিগুলো লাইন বেঁধে ভিড় করে মনের অস্পষ্ট আকাশে। বন্ধুরা আজ সবাই সোনার হরিণ খোঁজায় ব্যস্ত। কেউ চাকরী করছে কেউবা ব্যবসা কারও সাথেই তেমন যোগাযোগ হয় না। মাঝে মাঝে বন্ধুত্বের খাতিরে ফোন করে খোঁজ করে অপদার্থটা আজও বেঁচে আছে কিনা। শহরটা আজও আগের মতই আছে। শুধু বয়সের সাথে সাথে দালান গুলোর উচ্চতা বেড়েছে। ক্যাফেটেরিয়ায় আজও চায়ের কাপে ঝড় ওঠে তেমনি ছোট ছোট রিক্সা গুলো আজও হুড তুলে নিয়ে যায় ভালবাসা। ভালবাসা আজ ফেরি হয়,স্বপ্ন আজও বিক্রি হয় চরা দরে। মুখোস পড়া মানুষের ভিড়ে ভালবাসা আজ দূর্লভ।
বিস্মৃতপ্রায় স্মৃতিগুলো পুরানো খবরের পাতার মত মড়মড়ে হয়ে গেছে। অস্পষ্ট অক্ষরগুলো সামনে দিয়ে চলে যায়, কিন্তু স্পষ্ট মনে করতে পারি না। সময়ের হারিয়ে যাওয়া চরিত্রগুলো কেবল আবছা উঁকি দিয়ে যায়। তবু হাতড়ে দেখি, খুঁজতে থাকি সেইসব হারিয়ে যাওয়া স্মৃতি।
নেই সেই বন্ধুদের পরিচিত আড্ডা,অহেতুক কথার ঝড়। দেশের হর্তাকর্তা বিএপি আওমীলীগ নিয়ে মুখরোচক সমালোচনা আর বিলাসী ললনার রসালো গল্প। বন্ধুর নিজের গার্লফ্রেন্ডের গল্প হয়তবা পাশে বসে সান্তনাও দেয়া সদ্য ছ্যাঁকা খাওয়া কোন বন্ধুকে।
এইসব স্মৃতির রেশ ধরে হেঁটে চলি অন্ধকারে শহরের উন্মুক্ত কোন সড়কে। সড়কের সভ্যতার অসহ্য আলো গুলো আমাকে থমকে থমকে বিদ্রুপ করে আর হাসে। নিঝুম নিঃসঙ্গ শহরে খোলা আকাশের নিচে হেঁটে যাই স্মৃতির বোঝা নিয়ে। ভাবি এই নিঃসঙ্গ শহরই একসময় আমাকে ভালবেসেছিল, দিয়েছিল পূর্ণতা। নিঃসঙ্গ শহরে স্বপ্নরা আজও ছুটে চলে আর আমাকে ভাবায়। যে মেয়েটি একসময়ে আমাকে কথা দিয়েছিলো সে থাকবে আমার নিঃসঙ্গ শহরে , অথচ আমি তাকে ধরে রাখতে পারি নি নিজের ব্যর্থতায়, শুনেছি, সেও আজ ছুটছে। শহরে নতুন স্বপ্নের পেছনে সেও ছুটে গিয়ে মিশে যায় স্বপ্নের ভিড়ে।
তাই কারন অকারনে হেঁটে যাই আমার নিঃসঙ্গ শহরে আর উড়াই আমার স্বপ্নরে রঙ্গিন ঘুড়ি। উপরে তারক খচিত আকাশ আর নিচে ধূলিধুসর পদযুগল। সাপের মত আঁকাবাঁকা রেললাইন ছুঁয়ে যাওয়া পথ আমাকে হাত নেড়ে ডাকে অজানার পথে। এইতো আমার সেই চেনা ভালবাসার নিঃসঙ্গ শহর। যে শহরের প্রতিটি বাঁকে বাক্সে ভর্তি জমানো স্বপ্ন। আমার ভালবাসার বৃদ্ধা নিঃসঙ্গ শহর ।
সময়ের টানে আমি আজ বদলে গেছি বদলাই নি আমার নিঃসঙ্গ ভালবাসার শহর। মিল বলতে একটাই দুজনেই নিঃসঙ্গ। তবুও নিঃসঙ্গতার আড়ালে সুখস্মৃতি নিয়ে বেঁচে আছে আমার শহর। শুধু আমাতেই রয়ে গেল নিঃসঙ্গতা তবু ভালবেসে যাব চিরকাল।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।