সময় রাত ২টা ৩০ মিনিট ল্যাপটপের সামনে বসে আছি কানে হেডফোন চলছে অর্থহীন এর "তোমার জন্য নয়" গানটি আমার খুব প্রিয় কিন্তু প্রায়ই গানটির কথা ভুলে যাই এবং হার্ডডিস্কে এত গানের মাঝে হাড়িয়ে যায়। একটু আগে "The Scorpion King 3 (Battle for Redemption)" মুভিটা দেখলাম খুব একটা ভাল লাগল না, আবার খারাপও লাগল না। সবাই ঘুমিয়ে পড়েছে। বাসায় বড় ভাইয়া নেই খুব খালি খালি লাগছে। সে থাকলে একটু ভালোলাগতো। অবশ্য সে আগামি কাল চলে আসবে এখন আছে পঞ্চগড়ে প্রচুর ঠান্ডা নাকি সেখানে। গিয়েছিল একদিনের জন্য কিন্তু ৫ দিন হয়ে গেল আসতে পারছে না। কি নাকি জরুরি কাজ পড়ে গেছে। ছোট ভাইয়ের জে. এস. সির রেজাল্ট দিল। খুব ভাল করেছে বাসায় সবাই খুব খুশি। আজকে আবার শুধু আমার ছোট ভাইয়ের না আমার এক খালাতো ভাই, তিন মামাতো বোনের রেজাল্ট দিলো সবাই খুশি। কারণ সবাই খুব ভালো রেজাল্ট করেছে। সারাটা দিন এই সব নিয়ে কেটে গেলো। বাইরে খুব ঠান্ডা পড়েছে আমার গায়ে একটা হাফ হাতার টি-শার্ট এবং একটা ফুল হাতার টি-শার্ট এবং একটা হুডি পড়া। পায়ে মোজা। একটু আগে ছাদে গেলাম শহরটা একদম নিরব। আকাশটা খুব সুন্দর লাগছিল। কিন্তু ঠান্ডার জন্য আর থাকতে পারলাম না। কিন্তু গ্রীষ্মকালে আমাকে কেউ বাসায় আনতে পারে না আরও যদি থাকে ভরা জোছনা। রাতে ঘড়ির টিক টিক শব্দটা খুব বিরক্তিকর আমার কাছে। জীবনটা থেমে নেই ঠিক ঘড়ির কাটার মতো সে তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে। বয়সটা বাড়ছে সাথে বুদ্ধিটা বাড়ছে কিনা বুঝতে পারছি না। জীবনে কত কিছু যে দেখেছি এবং আরও কতকিছু যে দেখব তার ইয়াত্তা নেই। জীবনে অনেক কিছুই না চাইতেই পেয়েছি। আমার জীবনে তেমন আফসোস নেই, হতাশা নেই। যা হয়েছে ভালোই হয়েছে। যা হবে তাও ভালোই হবে। আমি আশা এবং বিশ্বাস এই দুটো জিনিস নিয়ে বেঁচে থাকতে চাই।
মধ্যরাতের বকবকানি।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
Extra Long - Dual Coverage!
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন
জল-জলন্ত

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন
৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?
গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।