অজানা ভ্রমনে একা আবার আমি
ভেজা কাকগুলো তাকিয়ে আছে,
মেঘেদের ঝাঁক উড়ে যায়
আমাকে একা ফেলে,অজানা প্রান্তরে...।
জীর্ন শীর্ন তার ছেড়া মন আমার
নোঙর ফেলে মধ্য জলধিতে,
যেন অসীম পরিধির বৃত্তে আমি
বিন্দু হয়ে হাহাকার করি...।
কল্পনাকে মেঘের সাথে বেধে দিলাম
নাটাই ছাড়া যেমন ঘুরি,
আমিও আজ তেমন চলি
জড়িয়ে আধার,অজানা প্রান্তরে...।
বিষাদমাখা অবহেলায় জড়িয়ে নিলাম
ভবগুরে পাখির ঝাঁকে মিলিয়ে গেলাম,
আর কিছু নতুন করে হবেনা শুরু
হারাই আমি অজানা প্রান্তরে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


