somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশার ঘোরে কোথায় যাচ্ছে মনুষ্যত্ব???

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার পা, দুই হাত, দুই চোখ, দুই কান নিয়ে মানুষ পৃথিবীতে আসে, কিন্তু সৃষ্টিকর্তা যা আমাদের আশীর্বাদ হিসেবে দিয়েছেন তা হল আমাদের বিবেক,আমাদের বুদ্ধিমত্তা,আমাদের চিন্তা করার ক্ষমতা। কিন্তু আমরা কি? মানুষ নাকি অন্য কোন জাতের প্রানী? কেন মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের খেয়ে ফেলতে একটুও কুন্ঠাবোধ করি না? হ্যা, আজ অমানুষিকতা, বর্বরতা, পৈশাচিকতা নিয়ে লিখব। না, আজ হাত একটুও কাঁপবে না, লেখার সময় মন হয়তো কাঁদবে কিন্তু অশ্রুসিক্ত মনকে হার মানতে আজ দেব না।  আজ লিখবই- অন্তত সত্যের অনুসন্ধানে আজ আমি লিখবই……… মনুষ্যত্ব কোথায় গিয়ে ঠেকেছে? আচ্ছা , মনুষ্যত্ব কি জিনিষ?- কাল যদি কেউ আমাকে হটাৎ এই প্রশ্ন করে তাহলে আমি মোটেও অবাক হব না, কারন আমি নিজেই তো আজ ভুলতে বসেছি কি এই মনুষ্যত্ব??????  

  ১৯৭১ সালে আমি যুদ্ধ করি নি, আমার বাবার বয়সও তখন ১৮/১৯ বছর। উনি খুব কাছ থেকে দেখেছেন যুদ্ধ কি। আজো সময় পেলেই বাবার কাছে যুদ্ধের ইতিহাস শুনি, এটাকে গল্প আমি বলব না কারন এটা আমাদের গর্ব করে বলার মত একটা ইতিহাস। বাবা এখনও বলেন-“ একদিন যদি এক মসজিদের ইমাম সাহেব আমাকে রক্ষা না করতেন হয়তো তোমরা ৩ ভাই-বোন আজ পৃথিবীর আলোর মুখ দেখতে না ”। এখনো ভাবি মানুষ মানুষের জন্য কত কিই না করেছে তখন ???!!! স্কুল জীবন থেকেই আমার জাতীয় সঙ্গীত শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। স্কুল জীবনের কথা বলার পিছনে কারন হল স্কুলে প্রতিদিন এসেম্বলিতে জাতীয় সঙ্গীত গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হত, এখনো  হয়। কিন্তু কি শেখানোর জন্য করা হয় এসব? আজ ২০১৫ সাল, যুদ্ধের পর স্বাধীনতার ৪৪ বছরে এ দেশ। কিন্তু বদলে গেছে স্বাধীনতার অর্থ- মানুষ মানুষকে খুবলে খাচ্ছে, হারিয়ে যাচ্ছে বিবেক- আত্মিক বোধশক্তি। কি যেন এক নেশা ভর করেছে মানুষের মনে, এ নেশা খুব ভয়ংকর,খুব বিদঘুটে- এ নেশা মানুষের রক্তের নেশা।

মৃত্য……… শব্দটা খুবই ছোট,সাবলীলভাবেই লিখে ফেলা যায়- কিন্তু এর মর্ম এতোটাই ব্যাপক যে কি এই মৃত্যু তা আজ পর্যন্ত কেউ জানতে পারে নি অথবা জানতে গিয়ে মৃত্যুবরন করেও তো আর কাওকে জানাতে পারে নি। সাম্প্রদায়িক ক্ষেত্র থেকে বিষয়টি চিন্তা করতে গেলে দেখা যায় আমাদের এ সমাজ-ব্যবস্থায় অনেক ধারা প্রচলিত আছে । কেউবলে মৃত্যর পর কোন জীবন নেই,কেউ বলে মৃত্যুই আসল জীবনে পদার্পনের দরজা।  আমাদের মত প্রকাশের পুর্ন স্বাধীনতা আছে। কাল যদি কেউ এসে বলে পৃথিবীর সৃষ্টিকর্তা বলতে কেউ নেই এবং কেউ যদি এর পক্ষে যুক্তিও দেখাতে সক্ষম হয়,তবুও হয়তো আমার চিন্তা ধারার সাথে তার চিন্তাধারার আমই কোন মিল খুজে পাব না কারণ সবার চিন্তা ধারা যে একই মাঠে আবাদ করে উঠানো ফসল হবে এমনতো না। কিন্তু আমার চিন্তার সাথে তার চিন্তা মিলছেনা, সে তার চিন্তা ধারাকে লিখে জনসম্মুখে প্রকাশ করছে- তাই বলে তাকে মেরে ফেলতে হবে???????  কিছু চিন্তাধারার আর ভাবনার পার্থক্যের ফলাফল কি মৃত্যু???????

এই দুইটা প্রশ্নের উত্তর আজো খুঁজি, পাই না……… মাঝে মাঝে নিজের উপর খুব ঘেন্না হয়,খুব ঘেন্না।  এ কেমন জাতি আমরা??? যাদের মনে একজনের প্রতি আর একজনের এতো ক্ষোভ??? আসলে কে আমরা??? আমরা কি সেই একাত্তর  এর প্রজন্মের উত্তরাধিকারী যারা ভালোবেসেছিল দেশকে ,দেশের মানুষকে?- নাকি আমরা…………… আসলে কি আমরা??? এখনো উত্তর খুঁজি……… মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর একটি বইয়ে পড়েছিলাম- “বাংলাদেশ নামটি উচ্চারন করলে গা শিরশিরিয়ে উঠে”। এখন আর সেই অনুভুতি হয় না। কি কারন?- ঘেন্না নাকি সেই নরপশুদের নৃশংসতা দেখে?????------ নাকি দুটোই-কে জানে???



  ২৬শে ফেব্রুয়ারী,২০১৫ ইং অভিজিত রায়কে হত্যার এবং মানবতাবিরোধী সকল অপকর্মের প্রতিবাদে…………
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×