।
ট্রেন ঢুকতেই উড়তে শুরু করল চুল। এটা খুবই স্বাভাবিক। কিন্তু ট্রেন ঢুকতেই বিজ্ঞাপনের বোর্ডের সুন্দরী মডেলের চুল উড়ে সারা মুখ ঢেকে গেল। রীতিমত সবাই হতবাক। কাণ্ডটা ঘটল স্টকহোমের স্টেশনে। শেষে আবার মুচকি হেসে মাথার চুলও ঠিক করে নিলেন বিলবোর্ডের মডেল মেয়েটি।মনে হচ্ছে একদম জীবন্ত!
অবিশ্বাস্য কাণ্ডটার পিছনে আছে স্রেফ প্রযুক্তির খেলা। স্টকহোমের সাবওয়ে (টুনেলবানা)বিলবোর্ডে লাগানো ভিডিও ক্লিপ। সঙ্গে জোড়া সেনসর। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই কম্পন ধরা পড়ে সেনসরে। সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় বিলবোর্ডে থাকা ভিডিও। ব্যাস তাতেই কেল্লা ফতে।
ফার্মাসী কোম্পানী অপোটেকের একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল এটি। যা স্টকহোমের সাবওয়ের বিলবোর্ডে একদিন রাখার পরিকল্পনা ছিল। কিন্তু পাবলিকের উত্সাহে রাখতে হল পাঁচ দিন।
খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে। কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন