বৃদ্ধ বয়সে ইউরোপের একাকীত্বের জীবনঃ ৬ মাস ধরে টিভি চলছে মৃত নারীর সামনে!
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেছিলেন জার্মানির এক নারী। দুর্ভাগ্যজনকভাবে, সবার অলক্ষ্যে ৬৬ বছর বয়সী ওই নারীর মৃতদেহ সেভাবেই তার অ্যাপার্টমেন্টে পড়ে ছিল। মৃত্যুর আগে টেলিভিশন দেখছিলেন তিনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো, নাইটগাউন পরিহিতা ওই নারীকে যখন তার অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, তখনও অর্থাৎ দীর্ঘ ৬ মাস পরও তার টেলিভিশনটি চালু অবস্থায় পাওয়া যায়। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের কাছে ওবেরুরসেল শহরতলির বাসিন্দা তিনি। প্রাথমিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, ওই নারীর মৃতদেহ আংশিকভাবে মমিতে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ বলছে, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অপ্রীতিকর গন্ধ নাকে এলেও, কেউ তা কর্তৃপক্ষকে জানাননি। ওই নারীর অ্যাপার্টমেন্টের চিঠির বাক্সটি ভর্তি হয়ে যাওয়ায় বাড়িওয়ালার সন্দেহ হয়। এরপর তিনি বাড়ির দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এখানে টিপসঃ ইউরোপ, আমেরিকায় যারা একাকী থাকেন তারা পরিচিতজনকে বলে রাখবেন, যাতে করে দুই/একদিন পরপর আপনার একটা খো্ঁজ নেয়। নিজেও অন্য পরিচিতজনের সাথে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন