The Prophet (pbuh) said: "Don't waste water even if you are on the bank of a flowing river."
কেন ? নদীর ধারে থাকলে পানি অপচয় হবে কিভাবে ?
অজু করতে আমি ১ বালতি বা ১০ বালতি বা ১০০ বালতি পানি যতটুকুই ব্যবহার করি সব ই তো নদীতেই গিয়ে মিশবে । এখানে অপচয় কি ?
এখানে আমি বেশি পানি ব্যবহার করলে ও তো পানি কমেতেছে না বা কারো কম পড়ছে না ।
অনেকে বলি যে অন্য দেশে মানুষ না খেয়ে আছে, আর আমরা অপচয় করতেছি এটা অন্যায় - সে ক্ষেত্রে যদি এমন অবস্থা কখনো আসে যে বিশ্বের সকল প্রান্তে সবাই ভালো মত খাবার পায় তখন কি খাবার নষ্ট করা যাবে?
অপচয় না করা তাহলে কি জিনিস বাচানোর উদ্দেশ্যে নয় ? অন্য কোনো উদ্দেশ্য আছে ?
উদ্দেশ্য হচ্ছে আমাদের নফস বা দিল বা আত্বার সাথে, জিনিস বাচানো নয়। অপচয় করা একটা আত্বিক অসুস্থতা।
এতে মানুষের আত্বা বেপরোয়া ও উদ্ধত হয়ে যায়।অপচয়কারী শয়তানের ভাই - মানে শয়তানের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় , শয়তানের বৈশিষ্ট্য হলো অবাধ্যতা ও সীমালংঘনকারীতা ।
আল্লাহর দেয়া নিয়ামতের না শোকরি জন্মে , অহংকার জন্মে।
এজন্যে যে কোনো ধর্মের ই হোক না কেন, বিনয়ী লোকের মধ্যে অপচয় কম দেখা যায় আর অহংকারী লোকের মধ্যে অপচয় বেশি দেখা যায়।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




