somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়াশুনা কেন করবো ?

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিক্ষার উদ্দেশ্য কি ?
মানুষ হওয়া নাকি টাকা কামানো ?

যদি রাস্তা ঝাড়ু দেয়ার চাকরির জন্য বেতন হতো ৭৫,০০০ টাকা আর এর জন্য ডিগ্রী লাগতো জাতীয় ঝাড়ু ইনস্টিটিউট থেকে ঝাড়ু দেয়া বিষয়ে স্নাতক ডিগ্রী তাইলে দেখতেন ওই ডিগ্রী নেয়ার জন্য কত লম্বা লাইন পড়ে যেত , ঝরু এক্সপার্ট এর সাথে প্রেম করার জন্য কত মেয়ে থাকত আর কত মেয়ের বাপ এমন ঝারুঅয়ালার সাথে মেয়েকে বিয়ে দিতে চাইতো ।

ঠিক আছে ধরি উত্তর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া, তাহলে ---

প্রথাগত শিক্ষা কি আমাদের মানুষ হতে সাহায্য করে ?
আমাদের সিলেবাসে কি মানুষ হওয়ার মত কিছু আছে ?

আমার উত্তর হচ্ছে না (বাংলা এবং ইংলিশ মিডিয়াম উভয় ক্ষেত্রের জন্যই প্রযোজ্য )

কারণ আমাদের দেশের বেশির ভাগ বড় বড় অপরাধ করছে প্রথাগত শিক্ষিত মানুষেরাই এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকরাও অনেক বিতর্কিত কাজে জড়িয়ে পড়েছেন এক কথায় তাদের ধ্যান জ্ঞান আর আদর্শভিত্তিক নাই

একটা মেশিন কেমন সেটার মান নির্ভর করে তার আউটপুট এর উপরে

একই কাচামাল ৩ টা মেশিনে দিলে আউটপুট বুঝে মেশিনের মান নির্ণয় করা যায়


এখন দেখেন বিভিন্ন শিক্ষাব্যবস্থার আউটপুট এর অবস্থা :

ইংলিশ মিডিয়ামের আউটপুট - মুভি দেখা , ভিডিও গেমস , হাই স্পিড ড্রাইভিং , ইউরো লীগের ফ্যান (আমাদের সংস্কৃতি বিবর্জিত ), ইয়াবা , ডাইল , সিসা , নিউ ইয়ার উদযাপন বাজে ভাবে ইত্যাদি ।

সবাই অবশ্যই এরকম নয় কিন্তু জেনারেল চিত্র এরকম দেয়া যায় শুধু মাত্র তাদের শিক্ষাব্যবস্থার কারণে ।

ঐশী একটা উদাহরণ , সবাই তার মত না হলেও মানুষের মত মানুষের থেকে বেশির ভাগ ই অনেক দুরে আছে ।

বাংলা মিডিয়াম এর আউটপুট - ইংলিশ মিডিয়ামের পোলাপানের কাছাকাছি সব কিছুই শুধু এরা পিছায়ে থাকে সামর্থ্যের অভাবে , কিন্তু মানসিক ডিরেকশন একই ।


এরা আমাদের সংস্কৃতি থেকে অতটা বিচ্ছিন্ন নয় কিন্তু চেষ্টা করে মডার্ন হওয়ার আর মডার্ন মানে ইউরো লিগ, হলিউড, বলিউড ফলো করা ইত্যাদি


এখানে শেখানো হয় না দুর্বলদের সাথে , দরিদ্রদের সাথে কেমন ব্যবহার করতে হবে , বড়দের সাথে কেমন ব্যবহার করতে হবে, ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হবে

আমরা কি শিখি? যার পয়সা বেশি , ক্ষমতা বেশি তাকে তেল দাও, সন্মান দাও , আর যার পয়সা নাই , ক্ষমতা নাই সে যদি তোমার মুরুব্বি ও হয় তাকে পাত্তা না দিলে ও সমস্যা নাই ।

বাসার কাজের লোক অসুস্থ , তাকে পাশের ফার্মেসী তে নিয়ে গিয়ে ১০০ টাকার ঔষধ কিনে দেয়ার গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে কি ?

বয়স্ক রিক্সা ওয়ালা দুপুরের রোদের মধ্যে রিক্সা নিয়ে নামায়ে দিয়ে গেল , তাকে একটু ভাড়া বাড়ায়ে দেয়া বা বাসায় ডেকে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খাওয়ানোর শিক্ষা বা গুরুত্ব আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আছে কি ?

আমার থেকে কম পয়সা ওয়ালা বা কম ক্ষমতা ওয়ালা মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলার গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে কি ?

গরিব আত্বীয় স্বজন , বৃদ্ধ দাদা দাদী, পিতা মাতা উনাদের সাথে আচরণের শিক্ষা সামান্যই আছে তাও ধর্ম বইয়ে, যেইটা মার্কস পাওয়ার জন্য পড়ি, জীবনে বাস্তবায়নের মত করে পরানো হয় না ।


তাহলে মানুষ হবো কিভাবে ?

এইটা নিয়ে এখন আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে।
যে ব্যক্তিগত পর্যায়ে চিন্তা করে নিজের বাচ্চা কে ভালোভাবে শিক্ষা দিতে পারবে সে ব্যক্তিগত ভাবে সুফল পাবে আর আমরা দেশের সবাই যদি আমাদের শিক্ষাব্যবস্থাকে শুধু টাকা কমানোর উদ্দেশ্যে চিন্তা না করে মানুষের মত মানুষ বানানোর সিস্টেম বানানোর চেষ্টা করি তবে আজ থেকে ২০ বছর পরে হলেও অন্য এক আলোকিত জাতি পাব যেখানে ডাক্তার অযথা কমিশন খাওয়ার জন্য অহেতুক টেস্ট দিবে না , পুলিশ অহেতুক হয়রানি করবে না , মানুষে মানুষে সম্প্রীতি তৈরী হবে ।

যতদিন এরকম শিক্ষা ব্যবস্থা না আসে ততদিন মনে হয় পারিবারিক শিক্ষা , ধর্মীয় মূল্যবোধ নিজদের মধ্যে প্র্যাকটিস করা, মাঝে মাঝে নিস্বার্থ নিয়তে তাবলিগে যাওয়া, মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করা, দরিদ্র আর দুর্বল মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা এভাবে পরিবারে ভালো কিছুর চর্চা রাখা উচিত বলে আমার মনে হয়
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×