somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধী সাংবাদিক ও পুলিশের ছবি চাই

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকার পাতায় দুইজন মেয়ের অসহায় অপরাধী ধরণের ছবি দেখে আর ঘটনা পড়ে মনস্টার ছবিটার কথা মনে পরে গেলো। ডানদিকের বয়সে বড় মেয়েটা ঠিক শার্লিজ থেরনের অস্কারজয়ী সেই উদ্ধত ভঙ্গিতে তাকিয়ে আছে। মনস্টার ছবিটা আবার সত্য ঘটনার অবলম্বনে নির্মিত ছিলো। এক বিষম বয়সী সমকামী জুটির পালিয়ে প্রেম, সিরিয়াল কিলিংএর অপরাধ ও সবশেষে একজনের ফাঁসি, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সারা জাগানো ঘটনার অবলম্বনে ছবিটা নির্মিত হয়েছিলো। মনস্টার খুব ভালো একটা ছবি। আমার দেখা অন্যতম ভালো। শার্লিজ থেরন অসাধারণ অভিনয় করেছেন।

সমকামী ফোবিয়া আমার নাই। সমকামী বলে কোন স্পেসিফিক গোত্রের অধিকার নিয়াও আমার খুব একটা মাথা ব্যথা নাই, বিভিন্ন কারনে। কিন্তু মেয়ে দুইটার ছবি দেইখা প্রচন্ড মন খারাপ হয়ে গেলো। এতোটাই খারাপ হইলো যে অনেকে এই দুইটা মেয়ে সম্বন্ধে অনেক কিছু লিখে স্ট্যাটাস দিচ্ছেন দেখলাম, কিন্তু আমার এক কলম লিখতে ইচ্ছা হইলো না। মেয়ে দুইটার একমাত্র অপরাধ পাইলাম একটা মেয়ের বয়স কম, আইনগতভাবে মাইনর। এটা নিয়া অবশ্য পুলিশ বা সাংবাদিক কারো কোন মাথাব্যাথা দেখলাম না। তার বদলে সমকামী প্রেম এবং পালিয়ে বিয়ে করার ঘটনা পাওয়া গেলো। পালিয়ে বিয়ে করা কোন আইনেই অপরাধ না, সমকাম বাংলাদেশের আইনে অপরাধ কিনা আমার জানা নাই, ঐতিহ্যগতভাবে এই দেশের মানুষ সমকামীদের অপরাধী হিশাবে গণ্য করেছে এমন কোন উদাহরণ আমার জানা নাই। কিন্তু সমাজ এই ধরণের বিবাহ মেনে নেবে বলে মনে হয়না। তারমধ্যে আবার একটা মেয়ে হিন্দু আরেকটা মেয়ে মুসলমান। শাহবাগ, হেফাজত কান্ড, রানা প্লাজা এবং রেশমা কান্ডের মধ্যের আমাদের সমাজে যে পরিমান ভাঙচুরের শব্দ শোনা গেছে, এই দুইটা মেয়ে যে ঘটনার জন্ম দিছে তাতে তারচেয়েও বেশি ভাঙচুরের শব্দ শোনা যায়। এর পরেও এই দুইজনের বিবাহ বাংলাদেশের সমাজ তার বিভিন্ন লেভেল থেকেই মেনে নিতে এখনো প্রস্তুত হয়নাই। তবে এই দুইজনের সাহস এই প্রমাণ করে যে বাংলাদেশে নারীরা সাবলম্বী হচ্ছে। এধরণের ঘটনা সামনে আরো ঘটবে বলে মনে হচ্ছে। তবে এই দুটি মেয়ের ভাগ্য তাদের শক্তি সাহস এবং তাদের পরিবারের ম্যানেজ করার, শাসন করার নানান ঘটনার মধ্য দিয়া যাবে।

কিন্তু এই দুইটা মেয়ে সিরিয়াল কিলার না। তারা কম বয়সী দুইটা মানুষ। ভুল করুক, ঠিক করুক, এমন কোন অপরাধ তারা করে নাই, যার জন্যে এইভাবে এইরকম একটা ছবি সাংবাদিকরা পত্রিকার পাতায় ছাপাতে পারে। আমি দেখতে পাচ্ছি, গত ২৪ ঘন্টায় এই ছবিটা কিভাবে চারিদিকে সার্কুলেট হচ্ছে। বাংলাদেশের সর্বস্তরের চোর, ছেচর, লম্পট, সাইকোদের কাছে এবং হাটহাজারি মাদ্রাসাতে এই ছবি তথ্যপ্রযুক্তির কল্যানে ইতিমধ্যে পৌছে গেছে। অথচ এই মেয়ে দুইজনের একজন গলাম মওলা রনি অথবা আরেকজন সালমান এফ রহমান নন। এ দুইটা মেয়ে যেকোন বিচারে গোলাম আযম অথবা কাদের মোল্লার চেয়ে অধিক নিরাপত্ত্বা পাওয়ার দাবি রাখে। তাইলে এই দুইটি মেয়ের নিরাপত্ত্বা কেনো এভাবে কিছু সাংবাদিকদের উজবুকি মানসিকতার কারনে বিঘ্নিত হবে? এই ঘটনার সাথে জড়িত পুলিশ এবং সাংবাদিকরা অবশ্যই অপরাধ করেছে। আমি এই অপরাধের বিচার দাবি করছি। ধিক্কার জানাই সেই সম্পাদকদের যারা হিটের নেষায় বিবেক বুদ্ধি মনুষ্যত্ব খুইয়ে ফেলেছেন।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×