২৪ ফেব্রুয়ারী "বঙ্গবন্ধু" কেঁপে উঠবে শিলা কা জাওয়ানীর খেমটা নাচে...অত:পর..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত ডিসেম্বরের বিজয়ের মাসে শাহরুখ- অমৃতার খেমটা নাচে মেতেছিল বাংলাদেশ তার বিজয়ের উৎসবে। এবার ভাষার মাসে "শিলা কি জাওয়ানীর" খেমটা নাচের অনুষ্টান "ডেস্টিনি গ্রুপ ট্রাই-নেশন বিগ শো'"তে কেঁপে উঠবে সারা বাংলা। ব্রাদার শাহরুখ আমাদের নিজস্ব বাংলাদেশী কালচারের কফিনের উপর পেড়েক মারার যে শুভসূচনা গত ডিসেম্বরে মেরে গিয়েছেন সেই পেরেকের ব্যাথা সারতে না সারতে এবার সালমান-অক্ষয়-ক্যাটরিণা আসছেন আরেক পেড়েক মারতে। তবে শাহরুখের অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীদের মূল্যায়ন না করাইয় ব্যপক আপত্তি উঠায় এবার আয়োজকরা বাংলাদেশী শিল্পীদের এই মহান!!! শিল্পীদের সাথে নাচ-গানের অমূল্য সুযোগ করে দিয়েছেন। আর আমরা এতে খুবই সন্তুষ্ট হয়েছি বলে মনে হচ্ছে। অথচ ট্রাইনেশন বলা হলেও অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টারে কোন শ্রীলংকান শিল্পী যেমন নেই তেমন বাংলাদেশের সাকিব ছাড়া আর কেউ নেই!!!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের [বিসিবি] পক্ষ থেকে এটিএন ইভেন্টস 'ডেসটিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো' নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি "বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে" অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন জনপ্রিয় বলিউড অভিনয়শিল্পী সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমার, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও রিয়া সেন সহ আরো অনেকে এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ভারতীয় সংগীত তারকা প্রীতম ও তার দল মেট্রো। একই সঙ্গে থাকবেন ইন্ডিয়ান আইডল শিল্পীরা।
দর্শকরা খুবই অল্প পয়সায় এই অনুষ্ঠান দেখতে পারবেন। কারন টিকেটের দাম খুবই কম!! রাখা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের মাধ্যমে ৬ ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। 'প্রাইওরিটি' টিকিট ২ লাখ টাকা, 'প্লাটিনাম' ১ লাখ টাকা, গোল্ড ২৫ হাজার টাকা, সিলভার ১০ হাজার টাকা, গ্যালারি অন গ্রাউন্ড সাড়ে ৩ হাজার টাকা এবং গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
সব মেনে নিলাম। কিন্তু বেছে বেছে আমাদের জাতীয় জীবনে গুরত্বপুর্ন এসব মাসে কেন বিদেশী সংস্কতির নির্লজ্জ এই প্রদর্শন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বাঙ্গালীর এক অনন্য সাফল্যের মাস। সে মাসে যেভাবে ইন্ডিয়ান শিল্পীদের বাংলাদেশে মার্কেটিং আমাদের চরম গ্লানী দিয়েছিল আবার সেই ধারাবাহিকতায় বাঙ্গালী জীবনের ২য় গৌরবময় অর্জনের মাস ফেব্রুয়ারীতে এই অনুষ্ঠান কিভাবে আমরা মেনে নিব?? আমাদের তরুণরা হয় এসবে গাঁ ভাসিয়ে দিয়েছে অথবা তাদেরকে ভিন্ন পথে কেউ পরিচালিত করছে। না হলে কেন কোন প্রতিবাদ ছাড়া এরা এসব করে যাচ্ছে। কত ভাষা আন্দোলনকারী বীর আজ বিনা চিকিতসা আর অনাহারে দিন কাটাচ্ছে আর আমরা লাখ লাখ টাকা ব্যায়ে এসব খেমটা নাচ দেখতে টিকিট কাটছি। আর এসবের প্রতিবাদ করলে হয়ে যাই যুদ্ধাপারাধীদের দোসর সহ আরো অনেক কিছু।
২ জন বিশিষ্ট দেশপ্রেমিক (চেক্ট্রর কমানটার সভাপতি হারুন এবং বোশেকি টিপির মঞ্জুরুল ইস্লামকে) সাইনিং অনুষ্ঠানে দেখা যাচ্ছে।
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।