এবার স্বামীর বংশীবাদন শুনতে নয়াদিল্লি যাবেন দীপু মণি (নয়ািদগন্তঢাকা, সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দ ২২ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ | ২২ রবিউল আউয়াল ১৪৩৪ হিজরী)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমুদ্রসীমা ও সীমান্ত নিয়ে বিরোধ চলছে ভারতের সাথে। তিস্তার পানিচুক্তিও হয়নি। হবে কি না তা নিয়ে রাজ্যের সংশয়। এর মধ্যে দিল্লিতে বাঁশি বাজাতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির স্বামী তৌফিক নেওয়াজ।
উকিল স্বামীর বংশীপ্রেমে স্ত্রী দীপুও ছুটে যাচ্ছেন সেখানে। মিসরে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে অংশ নিয়েই তার নয়াদিল্লি হয়ে দেশে ফেরার কথা। স্বামী তৌফিক নেওয়াজের বংশীবাদন উপভোগ ছাড়াও তার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথেও সৌজন্য সাাতে মিলিত হওয়ার কথা রয়েছে।
৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশে গতকাল রোববার সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে ৯ ফেব্রুয়ারি নয়াদিল্লি পৌঁছবেন দীপু মনি। ওই দিন নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজাবেন তার স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর বংশীবাদন উপভোগ করতে ওই অনুষ্ঠানে যোগ দেবেন দীপু মনি।
দিল্লিতে স্বল্পকালীন অবস্থান শেষে ১০ ফেব্রুয়ারি দেশের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন