somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফোন নেটওয়ার্কে ব্যান্ডের গান রিলিজ

১৩ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখলাম, ‘যুদ্ধ’ নামে আইউব বাচ্চুর নতুন একটা অ্যালবাম রিলিজ হয়েছে এই ঈদে। এবং সেটা হয়েছে বাংলালিংকে। আগে অ্যালবাম রিলিজ হত মার্কেটে। এখন হচ্ছে সেলফোন কম্পানির নেটওয়ার্কে।

এর আগে সোলস এর একটা অ্যালবাম রিলিজ হয়েছিল গ্রামীণফোনের নেটওয়ার্কে। আমার কাছে আশ্চর্য লাগে, এসমস্ত ব্যান্ডের অ্যালবাম একটা নেটওয়ার্কে রিলিজ হয়। এ থেকে কী প্রমাণ হচ্ছে!- এদের গান কেউ শোনে না? সেলফোন কম্পানিগুলো গ্রাহকদের ফ্রি সার্ভিস দিয়ে গান শোনাচ্ছে? নাকি তারা কপিরাইট ঠেকাতে না পেরে এসমস্ত কম্পানিগুলোকে তাদের গান দিয়ে দিচ্ছে দু’টা কাঁচা টাকার আশায়।

প্রথম কথায় ধরা যাক, সোলস আর এলআরবির মত ব্যান্ডের গান কেউ শুনবে না এটা ভাবাই যায় না। তাহলে কি সেলফোন কম্পানিগুলো তাদের সাবস্ক্রাইবারদের বিনা মূল্যে বিনোদনের ব্যাবস্থা করছে? কখনই না। এটা ভাবাও অন্যায় যে, তারা বিনামূল্যে গান শোনাবে। অবশ্যই টাকা নিচ্ছে। এবং সেটা যে অনেক মোটা অংকের সেটা সবাই জানে। আর যাদের নেটওয়ার্কে ঠিকমত কথায়ই শোনা যায় না তাদের নেটওয়ার্কে গানের মত একটা জিনিসের শ্রুতিমধুরতা কতটা থাকবে সেই প্রশ্ন করাই বাহুল্য। বস্তুত গ্রাহককে কোনরকম কিছু একটা শুনিয়ে টাকা কামানোই এদের লক্ষ্য।

অদ্ভুত ভাবে লক্ষ্য করা যাচ্ছে, দিন দিন শিল্প-সংস্কৃতির সবকিছু চলে যাচ্ছে অর্থলগ্নিকারী বহুজাতিক কম্পানির হাতে। দেখে মনে হচ্ছে তারাই এদেশের শিল্প-সংস্কৃতির সমঝদার এবং বিকাশের সহায়ক। যারা একটা অফার দিয়ে দ্বিগুন লাভের আশা করে তাদের হাতে শিল্প-সংস্কৃতি কতটা নিরাপদ সেটাই ভাবার বিষয়।

সেলফোন নেটওয়ার্কে গান দিয়ে ব্যান্ডগুলো শুধু শ্রোতাদের সাথে প্রতারণাই করছে না, বিরাট অন্যায়ও করছে। সংস্কৃতি দখলের ক্ষুধা আরও বাড়িয়ে দিচ্ছে এভাবে তারা।

সুতরাং ব্যান্ডগুলোর কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের গান কোন সেলফোন নেটওয়ার্কে দিয়ে শ্রোতাদের টেষ্ট নষ্ট না করেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×