ডিসেম্বর ৩১ শেষ, জানুয়ারীর ১ তারিখ,
হ্যাপি নিউ ইয়ার।
কনকনে শীত, থার্টি ফার্স্টের জমকালো প্রোগ্রাম,
উত্তরবঙ্গে, দক্ষিণ বঙ্গে মরছে মানুষ,
হ্যাপি নিউ ইয়ার।
তাজরীনে আগুন, শত লাশের মিছিল, লাশের খোঁজে স্বজন,
হ্যাপি নিউ ইয়ার।
টিভি ক্যামেরা, সাংবাদিক, পুলিশ, মানুষের সামনে বিশ্বজিতকে হত্যা,
হ্যাপি নিউ ইয়ার।
রামুতে বৌদ্ধ পল্লিতে রাতের আঁধারে বর্বর হামলা, বিচার নেই,
হ্যাপি নিউ ইয়ার।
সাগর-রুনির ছোট্ট মেঘের অনাথে পরিণত হয়ে যাওয়া এক রাতে,
হ্যাপি নিউ ইয়ার।
লাগাতার হরতাল, দূর্বিষহ মানুষের জীবন,
হ্যাপি নিউ ইয়ার।
গাড়ী ভাংচুর, বাসে জ্বলে পুড়ে অঙ্গার যাত্রীর দেহ,
হ্যাপি নিউ ইয়ার।
আবার বাড়বে বিদ্যুতের দাম, বাড়বে জ্বালানি তেলেরও,
হ্যাপি নিউ ইয়ার।
সড়কে সড়কে চলবে মৃত্যুর পরিসংখ্যান, নিহতের ঘরে মাতম,
হ্যাপি নিউ ইয়ার।
ফেলানিরা ঝুলে থাকবে কাঁটাতারে, ঝুলন্ত মানবতার মত,
হ্যাপি নিউ ইয়ার।
হুমায়ূন চলে যাবে চান্নি পসর রাত আসার আগেই, বৃষ্টিস্নাত মধ্যাহ্নে,
হ্যাপি নিউ ইয়ার।
নাহ আর এভাবে কত বলা যায়, কত শব্দ খরচ করা যায়,
বধির, অন্ধ, বিবেকহীনদের কাছে, তার চেয়ে শ্রেয়, এই তো,
বুকের কাছে টেনে নিয়ে বাংলার মাটি, ঘ্রাণ শুঁকে, তাতে নিজেকে সমর্পণ করবার,
আর এটুকু বলে যাবার, সারা বাংলা যেদিন সাকিব-তামিম-মুশফিকদের মত
এশিয়া কাপে শোনাবে বাঘের গর্জন, সেদিন ডেকো আমায়, পাবে ভিড়ে,
মুখে থাকবে- হ্যাপি নিউ ইয়ার।
জানুয়ারি ১, ২০১৩।
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।