ভাল না লাগলে মাফ কইরা দিয়েন...
---
-----
---*/----
কলেজে থাকতে বন্ধুরা মিলে এক স্যারের বাসায় পড়তাম। ক্লাস শেষে দোস্তরা মিলা একসাথেই বের হতাম। আমার এক বন্ধু স্যারের উপর বিভিন্ন কারনে রেগে ছিল। কারো গালি দেয়া লাগলে স্যার এর নামেই গালি দিত।
একদিন ক্লাস শেষে বের হয়ে রিকশা করছিলাম। এমন সময় একটা রিকশা আমার ঐ বন্ধুটির পা মাড়িয়ে যায়। বন্ধুটি চিৎকার করে বলল। ওই মোকলেস! চোক্ষে দেহস না!
আমি ওরে গুতা দিইয়া বললাম। তোর পিছনে স্যার! স্যার ওর কথা শুনে না শুনার ভান করে দাঁড়িয়ে ছিল। আমরাও হাসি আটকে চুপ করে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় ঐ বন্ধুটি স্যারের কাছে যেয়ে বলল সরি স্যার!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



