সনাতন ধর্মালম্বীদের পূজা-অর্চনা নিয়ে অনেককে দেখি কটুক্তি করতে । বিশেষ করে এ সময়টায় । তাদের কাছে এটা হাস্যকর মনে হয় । নিজের হাতে বানানো "মা"এর মূর্তিকে ভক্তিভরে পূজা করা, আর কাজ শেষ হলে সেটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া, ফেলে দিইয়ে আবার কান্না করা, কি রকম উদ্ভট ব্যাপার-স্যাপার ! তাই লোকের কাছে সেটা কিছু লোকের কাছে হাস্যকর মনে হতে পারে । চায়ের আড্ডায় বসে দাঁত কেলিয়ে এসব কথা আলোচনা করে করে তারা বড় কিছু রসিকতা করে ফেলেছে তৃপ্তির ডেকুর তুলতে পারে । কিন্তু আপনি কি ভেবে দেখেছেন তারা আপনার ধর্মকে কি দৃষ্টিতে দেখে? তাদের কাছে আপনার ধর্মটাও সে রকম মনে হতে পারে যেমনটা তাদের ধর্ম আপনার কাছে ।
যেমন ধরুন, হিন্দুরা প্রতিকী হিসেবে মূর্তি বানিয়ে সেটার উপাসনা করে থাকে । তাদের কাছে এটা তাদের "মা"এর প্রতীক । এর মাধ্যমেই তাদের "মা" বর বা আশির্বাদ দিয়ে থাকে । তো ব্যাপারটা হয়তো আপনি নিতে পারছেন না । অযৌক্তিক বলে মনে হচ্ছে । আচ্ছা, একটা অমুসলিমকে যদি আপনি আমাদের কুরবানীর ব্যাপারটা বোঝাচ্ছেন । তাকে বলছেন, কিভাবে একটা গরুকে কুরবানীর মাধ্যমে আমাদের অন্তরের "পশুত্ব"কে কুরবানী দেয়া হয় (এটাও কিন্তু প্রতিকী) । আর এর মাধ্যমে আমাদের মন পবিত্রতা পায় । ভাবতে পারেন আপনার এ ব্যাখ্যা তার কাছে কি পরিমান ridiculous বলে মনে হবে?
আসলে পুরো ব্যাপারটাই হল আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার । মুখে সবাই বলি শান্তির ধর্ম, এটা সেটা । কিন্তু একবার ভেবে দেখেছেন কি, একটা মানুষকে "মালাউনের বাচ্চা" বলে গাল দিলে তার কেমন লাগে? তার গরুর মাংস না-খাওয়া নিয়ে fun করলে তার অনুভূতিতে আঘাত লাগে কি লাগে না? আপনার লেবাস নিয়ে দাড়ি নিয়ে কথা বললে তো খুব লাগে, তাই না??
শুধু হিন্দুদের টাঞ্ছি কেন? বৌদ্ধধর্ম নিয়েও কিছু বলি । একবার একজন খুব নামী উচুপর্যায়ের এক "ইসলামী ব্লগার",(একবার পুলিশের কাছে আটকও হয়েছিলেন) আমাকে ফেসবুক চ্যাটে গৌতম বুদ্ধকে নিয়ে তার একটা লেখা পড়ার জন্য বলল । কৌতুহল-বশত একবার চোখ বুলালাম । সত্যি করে বলছি, কোনো বৌদ্ধধর্মালম্বী এই লেখা পড়তে পারবে না । সেখানে বুদ্ধকে নিয়ে খুব বাজে এবং নিচুভাবে মন্তব্য করা হয়েছে । এখানেই ক্ষান্ত হননি তিনি, এমনটাও বলেছেন যে, তার লেখা পড়ে সে রাতেই সকল বৌদ্ধ ধর্মালম্বীরা মুসলমান হয়ে যাওয়া উচিৎ । এরকম ঔদ্ধাত্বপূর্ণ কথা যদি আপনার মত একজন মুসলিমকে বলা হয় তখন কেমন লাগবে? একটু ভাবুন, প্লিজ ভেবে দেখুন ।
আমরা যে মুখে বলি যার যার ধর্মীয় বিশ্বাস তার তার । কিন্তু কাজের ক্ষেত্রে তা কতটুকু পালন করছি? অন্যের ধর্ম নিয়ে অযথা খানা-তল্লাসির দরকার নেই । সবার বিশ্বাসকে সম্মান দিতে শিখুন, যেমন আপনার নিজের বিশ্বাসকে সম্মান দিচ্ছেন । মানুষকে মানুষের মত বিবেচনা করতে শিখুন । "অসাম্প্রদায়িকতা" আমার এই অর্থই বহন করে । অন্যের ধর্মকে সম্মান করতে শিখুন, তাহলে আর "ধর্ম যার যার, উৎসব সবার" এই ধরণের স্লগান দেবারও প্রয়োজন পরবে না, লোকে এমনিতেই এর অর্থ বুঝে নিবে ।
সবাইকে ঈদের শুভেচ্ছা !!!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


