somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগেই জানতাম এই হরতাল প্রত্যাহার হবে না

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন এই শেষ সময়ে আইসা হরতাল দেয়া হইল? তাও আবার ষাট ঘন্টার? যে যাই বলুক, কারণ একটাই । পরশুদিনের মহাসমাবেশে কোনো "গ্যাঞ্জাম" না হওয়াতে বৃহত্তর জামাতের কর্মী-নেতারা হতাশ । অনেক আশা ছিল, অনেক প্ল্যান, ছিল অনেক এক্সাইটমেন্ট । কিন্তু এত স্বাদের ২৫ অক্টোবর হেলায় ফেলায় কাইটা গেল উদ্যানে বইসা বইসা ।

এইটা কি মানা যায়? ঢাকা শহরের একটা গাড়িও ভাঙ্গল না, আগুন জ্বলল না, মানুষ মরল না, মাথা ফাটাফাটি হইল না, টিয়ার সেলও হইল না, এইসব কি মানা যায়? বৃহত্তর জামাতের মারমুখি কর্মীরা র‌্যাডি হইয়া আছে এতদিন ধইরা, অনলাইনে-অফলাইনে তাফালিং কইরা উল্টাইয়া ফালাইছে, সেই আশার গুড়ে বালি । এখন খালেদা ম্যাডামের নিজের মুখটা তো রক্ষা করতে হবে, নাকি? "মারমুখি"দের একটা সুযোগ কইরা দিতে না পারলে সে কেমনে তাদের নেতা হইল? উপায় একটাই, হরতাল !! রক্ত গরম থাকতে থাকতেই গরম গরম হরতাল । আর দেখেন তারিখটাও মিলা গেছে, সেই "ঐতিহাসিক" ২৯ অক্টোবর পর্যন্ত যেন যায় সেই ব্যাবস্থাও কইরা দিছে ।

আর হরতাল প্রত্যাহার করবে না বইলা কতই নাটক, কতই না বাহানা দেখাইল । টেলিভিশনের পর এখন সবাই দেখল টেলিফোনের নাটক । আবার বলে হরতালের কারণে বৈঠকে বসতে পারবে না । আহারে!! ফোন দিছে বইলা নিজেরে খুব ঈয়ে মনে করে আর কি, বড়লোকী দেখানোর একটা সীমা থাকা দরকার ।

কেউ আবার বলে সরকারকে চাপে রাখার জন্য হরতাল । হ ঠিক তাই । মন্ত্রনালয় কিংবা বঙ্গভবনে বিক্ষোভ করলে সরকার চাপে থাকে না, সংসদে গিয়া গঠনমূলক সমালোচনায় সরকারের কিছুই হয় না । বা অন্য কোনো ভাবে চাপে রাখা যায় না । এর জন্য চাই গাড়ি-ঘোড়া ভাংচুর আর অগ্নিসংযোগ করা, চাই মানুষ খুন, চাই রক্ত, চাই অফিসগামী মানুষের দূর্ভোগ, আরো চাই হকার এবং দিনমুজুরের পেটে লাথি মারা । কষ্ট লাগে কারণ জানি শেষমেশ এই এদেরকেই লোকে এবার ভোট দিচ্ছে ।

টেলিফোনের নাটক দেইখা একটা কৌতুক মনে পরে, সেইটা দিয়া শেষ করি । এক অংকের টিচার ছিল । সে তার ছাত্রদের প্রতিদিন বাড়ির কাজ করতে দিত । যারা না করে আসত তাদের কান ধরে দাড় করিয়ে রাখত, আর যারা অংক ভুল করত তাদেরও একই শাস্তি । তো একদিন দেখা গেল ব্যাতিক্রম, সবাই ঠিক মত হোমওয়ার্ক করছে, অংকও ঠিক আছে । তাই কেউ শাস্তি পায় নাই । তো টিচার তখন ছাত্রদের বলল, "কালকে রাতে কে কে দাঁত না মাইজা ঘুমাইছো দাঁড়াও দেখি ।" তখন একে একে সব ছাত্ররাই দাড়িয়ে গেল । টিচার একটা শয়তানী হাসি দিয়ে বলল, "এখন পুরা ক্লাস সবাই কান ধরে দাঁড়িয়ে থাক ।"
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×