![]()
খালেদা-হাসিনার ঐতিহাসিক ফোনালাপটা শুনে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝলাম,
>>>>>>>আপনি দশ বছর আগে আমার ছগলটা চুরি করেছিলেন, আমি কি আপনার গরুটাকে ছেড়ে দিব??!!!!
ভার্সিটির ক্লাসে লেট করে গিয়েছিলাম বলে একবার এক ম্যাডাম আমাকে প্রেজেন্ট দেন নি । তার কথা আমি ক্লাস করেত পারব, কিন্তু সেইদিনের পার্সেন্টেজ পাব না । বলা বাহুল্য, বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই পার্সেন্টেজের জন্যই ক্লাস করে । সেদিন পার্সেন্টেজ তো পেলামই না, আবার টানা পঞ্চাশ মিনিট যাবৎ ম্যাডামের প্যানপ্যানানির স্বীকার ।
খালেদা জিয়ার কথা শুনে সেই ম্যাডামের কথা মনে পরল । সংলাপ হবে, কিন্তু হরতাল প্রত্যাহার করা যাবে না, বড্ড দেরী হয়ে গেছে !!!!
কাকতালীয়ভাবে ঐ ম্যাডামের নাম আবার ছিল হাসিনা
যারা প্রধানমন্ত্রীর বিনয়ীভাব দেখে বিগলিত, ভুল করবেন না । ফোনালাপটা শুধু তিনি রেকর্ড করেছিলেন বলে তার এত নরম স্বর । নাহলে বুঝতেন । অবশ্য রেকর্ড না করলে আপনারা শুনতেও পাইতেন না ।
তবে মোটকথা, আমি এখানে আশাবাদি হবার মত কিছু পাই নাই । "দশ বছর আগের মরা ছাগল" দিয়া কোনো ক্যাচালের সমাধান হয় না ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


