somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় শক্তি বলতে সবাই কি বোঝাতে চায়??

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরেই আমরা সবাই তৃতীয় শক্তি বলে একটা কথা শুনে আসছি । মূলতঃ একটা রাজনৈতিক পরিভাষা বলেই মনে হয় এটাকে । অনেক সুশীল-দুঃশীল নানান পেশার মানুষ স্বপ্ন দেখে তৃতীয় শক্তির "উথ্‌থানের" । কিন্তু আমার কথা এই তৃতীয় শক্তি বলতে সবাই কি বা কাদের বোঝাতে চায়? আমি কিন্তু সবখানে "শক্তি"র এক উল্লেখযোগ্য ছড়াছড়ি দেখি । রাজনীতি এসব শক্তির ভিতর হাবুডুবু খাচ্ছে তো খাচ্ছেই ।

অনেকে বলেন মূলধারার ধান্ধাবাজী রাজনীতির বিপরীতে একটা তৃতীয় শক্তির উথ্‌থান এখনি দরকার । কিন্তু আমি দেখি মূলধারায় যারা, যারা ক্ষমতার স্বাদ উপভোগ করে যাচ্ছে বহু-বহুদিন ধরে, সেখানে "শক্তি" সর্বসাকুল্যে চারটি !!

এর ভিতর আছে মুক্তিযুদ্ধ চেতনার দাবীদার, "মুজিব্বাদী" বাঙ্গালী জাতীয়তাবাদী চেতনার ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ । বামদের আকড়া বলে মনে হলেও এরা মূলতঃ ডানপন্থী শক্তি ।

আরেকটা হল জাতীয়তাবাদী শক্তি ডানপন্থী একটি দল বিএনপি । বাঙ্গালী জাতীয়তাবাদ নয়, বরং হিটলারী কায়দার জাতীয়তাবাদ, সামরিক ছত্রছায়ায় গড়ে ওঠা । তবে প্রকৃতিগত দিক থেকে এরা নাজিদের সম্পূর্ণ বিপরীত । তবে ইদানিং তারা ইসলামী জাতীয়তাবাদের দিকে বেশি মনোযোগী ।

সামরিক শাসনের ছত্রছায়ায় সৃষ্টি কতকটা হিটলারী স্টাইলের জাতীয়তাবাদ সম্ভবত পাওয়া যেতে পারে জাপা নামক দলটিতে । এরা একটা বিশাল সময় পর্যন্ত ক্ষমতায় ছিল এবং জাতীগত শুদ্ধি অভিযানের মত কাজও করেছে, যার সাক্ষী এ দেশের হিন্দু সম্প্রদায় । এদের "ভাড়" বলুন আর যাই বলুন, বর্তমান রাজনীতিতে তারা এখনো একটা ফ্যাক্ট, যদিও জনপ্রিয়তায় তারা ক্রমশঃ নিম্নগামী ।

এছাড়া তীব্র দক্ষিণপন্থী একটা "মডারেট মুসলিম" দল হল জামাতে ইসলামী । দেশবিরোধী শক্তির প্রধান অংশীদার হলেও এরা বিভিন্ন কায়দায় তাদের প্রভাব উত্তরোত্তর বাড়িয়েই চলেছে । চলছে তাদের "বাম গড়নের চরমপন্থা"র মাধ্যমে "বিপ্লব" কায়েম করা । বর্তমানে তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা হলেও তাদের বিচলিত বলে মনে হয়না । বরং তাদের জ্বালাও-পোড়াও চলছেই ।

এই মূল ধারার বাইরেও আরো কিছু শক্তি আছে বলে আমি মনে করি যারা ক্ষমতার রাজনীতিতে না টিকলেও নানান সময়ে তাদের আলোচিত হতে দেখা যায়, রাজনীতিতেও তাদের প্রভাব একেবারে শূণ্য নয় ।

যেমন রয়েছে বাম ধারার শক্তি, বাম বলয়ের সিপিবি-বাসদ । আওয়ামী লীগের এককালের বি-টিম বলে পরিচিত হলেও এরা এখনো এদের বাম চরিত্র ধরে রেখেছে । আমার জানা মতে বামদের শক্তি হিসেবে এখন এরাই টিকে আছে ।

রয়েছে মৌলবাদী শক্তি ইসলামী আন্দোলন । এরা সম্ভবত অতটা "চরম" নয় ।

আরেকটি বিশেষ শক্তি হল সুনাগরিক, সুশীলদের একটা বিশেষ শ্রেণীর যাদের মতিকন্ঠ ব্লগে রসিকতা করে ডাকা হয় "বাবু-নাগরিক শক্তি" বলে । এরা মূলতঃ এলিট শ্রেণীর এবং এলিট শ্রেণির ব্যাক্তিত্বের দলসমূহ । একাধিক দল হলেও এই "শক্তি"র পরিচিত মুখ হল ড. কামাল হোসেন, ড. বি. চৌধুরী প্রমুখ । ড. ইউনুসের ব্যাপারেও কানাঘুষা চলে কখনো কখনো । এই গ্রুপের সাম্প্রতিক সংযোজন হল সাংবাদিক সাদেক খান এবং রাজনীতিবিদ মাহ্‌মুদুর রহমান মান্না । তো এদের বেশিরভাগ-ই হল মূলতঃ মূলধারার-ই দলছুট গোষ্ঠী ।

এর বাইরে রয়েছে ১১ দল বলে একটা তথাকথিত বাম-শক্তি । কিন্তু বর্তমানে এরা এদের বাম চরিত্র পূর্ণ মাত্রায় হারিয়েছে । ১১ দল হলেও এদের আসল নেতা মূলতঃ দুইজন-- মেনন এবং ইনু । ইনু'র জাসদ একটি ঐতিহ্যবাহী পুরোনো দল হলেও এখন পুরোপুরী লীগের লেজুড় হিসেবে পরিণত হয়েছে । রাসেদ খান মেনন পরিচিত সময়ে সময়ে তার জ্বলাময়ী বক্তব্যের কারণে, এমনকি সরকারের ভিতরে থেকেও । ব্যাক্তিগতভাবে এই লোককে আমি পছন্দ করি । তবে তার দলের ছাত্র-সংগঠন "ছাত্র-মৈত্রী" সমালোচিত হয়েছিল একবার ২০০৬ সালের ২৯ অক্টবরের ভূমিকার কারণে । যাইহোক, সাধারণ হিসেবে তারা একরকম আলোচনার বাইরেই বলা যায়, কারণ এখন আর তাদের শক্তির স্বরূপ অবশিষ্ট নেই ।

তো এখন কথা হইল এতসব শক্তির ভীড়ে আবার তৃতীয় শক্তি আইলো কোথা থেইকা? তৃতীয় শক্তির উথ্‌থান বলতে কিছু নাই । যদি এটাকে রাজনৈতিক পরিভাষা হিসেবেই ধরা হয়, তবে বলব তৃতীয় শক্তির জন্য নতুন কোন দল গঠন করা লাগবে না, বা করলেও খুব একটা লাভ হবে না । যা করার তা অস্তত্ব-শীল "শক্তি"গুলোর ভিতর থেকেই হতে হবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×