
এসো--আজ কিছু কথা বলি হৃদয় মেলে শোন,
কি করে না ছুঁয়েও ছেয়ে থাকি অটুট বন্ধনে--
ঘুমহীন রাত গুলো তোমার কল্পনায়
কি অপার্থিব সুখ সাগরে ডুবে যায় !!
চল-- আজ বদলে যাই দুজনেই- সুখের স্মৃতিমাখা অতীত নিয়ে ,
চল-- আজ বদলে দেই নিজেদের- চার চোখের সজল দেখায়,
চল--সুখ স্বপ্ন বুনি পরম নির্ভরতায়-ভীষণ এলোমেলো দুটি জীবন নিয়ে ।।
চল-- ঘুরে বেড়াই দু'জোড়া ঠোঁট নিয়ে- আবেগের সীমান্তে,
চল-- ডুবে যাই তপ্ত হৃদয়ের মোহের অসুখে ।।
দুটি হৃদয়ে জমে আছে না বলা কত কথা--
অচেনা পথের ধুলো মাড়িয়ে-
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে-
চল-- ভালবাসার উল্লাসে ডুবে যাই আহ্লাদে !!
অমাবস্যা কেটে আসবে জোৎস্ন্যা !
উত্তাল সাগরের জলে ফিরবে শান্ত ঢেউ !
কি ভীষণ ভালবেসেছি আমরা দুজন-
পেয়ে গেছি কি ভীষণ ভালোবাসা !!
চল--বাঁচি আবার--কিছু দিন আগের মত করে ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



