গোধূলির রেশ তখনও ছড়িয়ে চারপাশ
দাঁড়িয়ে আছি খোলা জানালায়,
পরনে ঢাকাই শাড়ি
সতেজ হাসনাহেনার ঘ্রাণে পুলকিত মন
মনে হোল তুমি চেয়ে আছো অপলক!
চুলে স্বর্ণ চাঁপা গুঁজে দিতে চেয়েছিলে কি?
তাই যেন মনে হোল;
দেখে যাচ্ছিলাম দুচোখ ভরে তোমাকে।
কত কথা বলেছি মনে মনে,
পেয়েছিলে কী শুনতে?
মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছিলে কি?
নইলে ---
ঐ চোখের গভীরে রোজ ডুবে যাই কি করে!
পাগল ছিলে তুমি একটা--
ঠিক যেন বর্ষার মেঘের মতো
কিছুক্ষণ গুমোট ভাবের পর ঝুম বর্ষণ।
তোমার সরল নিষ্পাপ অভিব্যাক্তিগুলো কখন যে ছাড়িয়ে গেলো
আমার বিশ্বাসের চরম মাত্রা,
সেই থেকে নিজেকে--তোমারই একটি অংশ ভাবাতে থাকলাম
কিন্তু মেলা শেষে নৌকা ঠিকই ঘাট ছেড়ে যায়
ছড়িয়ে ছিটিয়ে থাকে শুধু হাটুরিয়ার অবাঞ্ছিত কিছু তৈজস
আর আমি--
বসে থাকি অবাঞ্চিত কে বাঞ্ছিত ভেবে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




