somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাবেয়া রাহীম
কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

এই বরষায় ডাকছি তোমার নামটি ধরে

১০ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরষার প্রথম দিনে এখনো বৃষ্টি নামেনি এই শহরে,
কালো মেঘের আনাগোনায় মন খারাপ আমি ঘুরে বেড়াই,
বাদল ঘন শ্রাবণে ঝাপসা হয়ে ওঠা শহর
হয়ত আচম্বিতে ঝরঝরিয়ে ঝরাবে প্রপাত!
ইচ্ছে গুলো আজ কারণে অকারণে উড়ে যায় নির্জন কোন অরণ্যে
বুকের জমিনে জমানো আবেগ গুলো নিয়ে রিমঝিম সুরে
বেশুমার বৃষ্টিতে ভিজে যাবো একাই।

একান্ত ভাবনায় আবেগ প্রবণ আমি
কাঙ্ক্ষিত মুখটি তীব্র থেকে তীব্রতরই হয়!
তোমার ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে খুব? শ্রাবনের বৃষ্টি!
সহজে থামবার নয়---জানালাটা খোলা কি শোবার ঘরের?
হয়ত তুমি গভীর মগ্ন খসড়া পাতার সাজে;
মনে কি পড়ে, বৃষ্টি ভেজা স্মৃতিময় সেই রাতে--কিছু বলতে গিয়েও চোখ বুজলে,
আর আমি ছিলাম আহা! আলিঙ্গনে শিউরে ওঠা শিহরিত,
নিরমিলিত চোখ, দেহজুড়ে অবসাদ, বৃষ্টিভেজা গোলাপ যেন!

বৃষ্টির জন্য অপেক্ষা করি,
অপেক্ষায় তোমার আজ বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি....
ভিজে যায় পথঘাট, আলোকিত শহর, কিন্তু তুমি আর আমি ভিজতে পারি কই!!
শ্রাবণ ধারার বর্ষণে একাকার হয়েছে দুচোখ
বুকের ভেতর মেঘ গুড়গুড়
দামাল হাওয়া শান্ত হচ্ছে না যে,
ভিজে যাচ্ছে, ভেঙ্গে যাই, ভাসছি বিলাপে হায়!
ঝরছি আমি ব্যথার তুমুল বরিষণে।

এই শ্রাবণ ধারায় ডুবতে চাই, ভাসতে চাই ভাঙতে চাই,
কি আশ্চর্য তুমি!
চুপ করে আছ প্রচন্ড খরা ধারন করে।
ঝিরিঝিরি বৃষ্টিতে আকাশের দিকে মুখ করে ভাবনার গভীরে ডুবে
ডাকছি তোমার নামটি ধরে
শুনতে কি পাও-- আমার শব্দহীন করুণ সুর?


( কিছুদিন খুব ভারি ভারি পোস্টে মন ভারি হয়েছিল তাই আজকে অনেক আগের লেখা আবার পোস্ট দিলাম)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×