বাহ্!
জিতে বাজীর দান
খেলেছো খেলা নিপুণ বাজিকর
তোমার আর কি দায়!
স্মৃতির হাটে সুখের পাহাড় ধুলোয় গড়ায়
হায়! খুব সহজ কি ভালোবাসবার দায়!
আজ থেকে ভালো থাকবার অভিপ্রায় !!
ভালো আছো কি?
পাখির ডাক, নদীর কল্লোল-
তরুপল্লবের সাড়াশব্দহীন নিজর্নতায়
স্বপ্নিল স্পর্শটুকু ঢাকা সন্ধ্যার অন্ধকার!!
রাশি রাশি সুখ গুলো ক্ষণে প্রতিক্ষণে বেদনায় গলে
নির্মেঘ, সুনসান, চুপচাপ দীর্ঘ কথোপকথন
হারানো স্মৃতির সুবাস প্রতিধ্বনিত অট্টহাস্য
অঝোর অশ্রু সিক্ত আর্তচিৎকার
অভিমানে ছুঁড়ে একটি প্রশ্ন---
ধুস শালা.....
ঈশ্বরের এ কেমন উপহাস?
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




