"বিশ্বাসভঙ্গ" অভিষেকের অশ্লীল উল্লাস
মনে করিয়ে দেয় তুমিই তবে প্রতারক পুরুষ!
যে নানাবিধ ছলে
কী ভীষণ সম্মোহনী শক্তিতে ওত পেতে
পলকহীন জোড়াচোখে
অকাতর স্বপ্নবোনা নির্ঘুম রাতে
অভিনব আগ্রাসনে বলেছিলো--"ভালোবাসি"!
কেউ কি জানে ?
কত সাধনা, কত আরাধনা, কত ত্যাগের প্রাপ্তি
শুভ্র, কোমল, মায়াবী ঐশ্বরিক দান
কী ক্ষোভে, কী অভিমানে,
কেন এত নরক যাতনায়?
জেনেছ কি কখনো?
মন ডোবা ডুবোচর অকৃত্ত্বিম অনুভব
বিস্মৃতির ডানা মেলে ফেরারী আজ
কেউ নেই
কিচ্ছুটি নেই
আছে শুধু অবিশ্বাস,
প্রতারণায় মৃতদেহে আগুনের মতো স্মৃতি আঁকা।।
হায়! বিশ্বাস হারিয়ে নশ্বর পাপী চোরাবালিতে ডুবে রয়!
কবিতা আসরের কবি যাদব চৌধুরির সমালোচনা
৯/১০/২০১৭
নিউ ইয়র্ক
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


