somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাবেয়া রাহীম
কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

বহতা জীবন

২৪ শে মার্চ, ২০১৯ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
প্যারিস অথবা নিউইয়র্কের কাঁচ ঘেরা কোন এক কফি শপ। বাহিরে পেঁজা তুলোর মতন গুচ্ছ গুচ্ছ শুভ্র তুষার বাতাসে খেলা করে। কফিশপের ওম ওম উত্তাপে ওলের সুয়েটার জড়িয়ে দুজন ধোঁয়া উঠা গরম কফি মগে ঠোঁট ছোঁয়ায়। বাংলাদেশের সমকালীন রাজনীতি বৈশ্বিক উষ্ণতা আর ডনাল্ড ট্র্যাম্প কতটা বেয়াদব প্রেসিডেন্ট সেই বিতর্ক জুড়ে তাঁদের যত খুনসুটি । কথা বলতে বলতে চঞ্চল একজন অবাক হয়ে হঠাৎ বলে উঠে-- "লিওনার্দো ডি ক্যাপ্রিও চল্লিশ পার করে ফেলেছে !
জীবন বয়ে যাচ্ছে সুকন্যা। চলো এবার ঘর বাঁধি " !

২)

"কাশিটা আবার খুব বেড়েছেতো । এ্যাই কফ সিরাপ ঠিকমতন খাওনা ক্যানো?”

রান্নাঘর থেকে ডালে ফোঁড়ন দিতে যেয়ে চেঁচিয়ে বলে উঠে সুকন্যা ।

“আরে আজব তো কাশি আবার কোথায় দেখলে!! সকাল সকাল গলাটা একটু খুশ খুশ করে উঠলো এই যা “!

রান্না ঘরের সাথে লাগানো বারান্দায় বসে সকালের পেপারে চোখ রেখে উত্তর দেয় অনিকেত!

"সকালে ওষুধ খেয়েছিলে?” ভেজা হাত শাড়ীর আঁচলে মুছতে মুছতে রান্না ঘর থেকে বের হয়ে আসে সুকন্যা।

“ ওষুধগুলো কিভাবে খাবো, তুমি বোলনি তো কখনো?”

অনিকেতের দৃষ্টি সুকন্যার ঘামে ভিজে উঠা নাক আর চিবুকের প্রতি ।।

সুকন্যা হাসে প্রশ্রয়ের হাসি ।

আর অনিকেত ডুবে যায় সেই হাসির ঝর্ণাধারায়।

(জীবন সুন্দর সতত সুন্দর)


৩)

বাড়ীর পেছনের পাইন বন ধরে কিছুটা হেটে গেলে গাছগাছালি দিয়ে ঘেরা কাঠের একতলা বাড়িতে সে থাকে। এ বছর জানুয়ারী ফেব্রুয়ারী মাসে শীতের তীব্রতা এতো বেশী ছিলো যে পাইন বনের ভেতরের পিচঢালা মসৃন পথটি বরফে ঢাকা ছিলো। তুষারাবৃত পথটি মাইনাস ঠান্ডায় পিচ্ছিল হয়ে যাওয়াতে এই মৌসুমে সে আর এদিকটায় আসেনি । সেকারনে এবারের শীতে দেখা হয়নি তাঁর সাথে।

হিমাংকের নীচে তাপমাত্রায় বয়ে যাওয়া হু হু বাতাস নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে মোহ মুক্তির জন্য নির্লীপ্ত থেকে বুকের গভীরে কালশিটে কিছু দাগ জমিয়ে অনুভব করেছি। বাইরে বের হওয়ার সাহস আমারও হয়নি।

তার পছন্দের ফল চেরি। শীতের আগেই কিছু চেরি এনে রেখেছিলাম। সেই সাথে এক বোতল রেড ওয়াইন। রান্না বা ঘরকন্যাতে কখনোই মনোযোগী ছিলাম না। তারপরেও তাকে যত্ন করে খাওয়াবো বলে রান্না করেছিলাম মোৎজরলা চিজ ও টমেটো সসে সাদা পাস্তা।

খুব সম্ভবত সে ছিলো পৃথিবীর সবচেয়ে বেরসিক আর আবেগ বর্জিত পুরুষ।হুট করে এমন একটি পুরুষের প্রেমে অযাচিতভাবে পড়েছিলাম বলা যায়।

পরিচয়ের শুরুটা ছিলো বেশ অদ্ভুত । পাইন বনের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা পাহাড়ী নদীটি আমাকে অদ্ভুত আকর্ষণ করতো। পাইনের পাতা ছুয়ে মৃদুমন্দ বাতাস নদীর বুকে জেগে উঠা তিরতির ঢেউ আমার হৃদয় মথিত করে কেমন যেন এক শিহরন শরীর জুডে খেলা করতো।

একদিন আনমনে নদীর পাড়ে বসে কবিতা পাঠে মগ্ন । হঠাৎ দৃষ্টি গেলো এক ছায়ামূর্তির দিকে । ছায়া মূর্তি বলছি এ কারনে যে, সে আমার থেকে বেশ কিছুটা দূরে থাকায় আমি তাকে খুব অস্পষ্ট দেখছিলাম। তাছাড়া সে দাডিয়ে ছিলো উঁচু এক চেরি গাছের নীচে কিছুটা ঢালু জায়গায়।চেরি গাছটি তাকে অনেকটা আড়াল করে রেখেছিলা। দূর থেকে আমার মনে হলো সে আত্মহত্যা করতে চাইছে ।
ঐ মূহূর্তে একটাই ভাবনা তাকে বাঁচাতে হবে।

কবিতার বই দ্রুত বন্ধ করে দৌড়ে তার পাশে যেয়ে দাঁড়ালাম। তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম

“এ কি করছেন ? সরে আসুন “

সে ঘুরে দাঁড়ালো । মুচকি হাসলো । বললো “ভেবেছিলেন আমি আত্মহত্যা করছি “? উচ্চস্বরে হাসতে লাগলো ।

আমি অপ্রস্তুত হলাম। নিজেকে কি ভীষণ বোকা বোকা মনে হলো!

সে বললো “আমি মাছ ধরছিলাম হুইল বড়শি দিয়ে। মনে হচছে মাছ বড়শি গিলেছে। বড়শি নিয়ে পালাচ্ছে । আমি ধরার চেষ্টা করছিলাম । আপনার হৈ চৈ তে আমার মাছ বড়শি দুই-ই চলে গেলো “।

এবার আমি ভীষণ লজ্জা পেলাম । দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বললাম “সরি । ভীষণ দু:খিত“।

সে আবারও হাসলো । খেয়াল করলাম কি অদ্ভুত সে হাসি ! আমার খুব ছুয়ে দেখতে ইচ্ছে করলো সে হাসি । আমি তার প্রেমে পড়লাম ।

শুরুটা ছিলো এভাবে বেশ কয়েক বছর আগে।

একদিন সন্ধ্যায় কনিয়াক একটু বেশিই খেয়ে ফেলেছিল। তরল নেশায় তখন সে বুঁদ।হেসে উঠে নিজে থেকেই আমার প্রিয় রঙ জানতে চাইলো। একেবারেই বাস্তব কিছু অনুভব নিয়ে তখন বলতে চেয়েছিলাম তাকে যে ভালোবাসবে তার কাছে যেনো কখনো মিথ্যা না বলে। বা কিছু গোপন না করে। তবুও এই বাস্তব কথাটুকু সে সময় বলা হয়নি।

শোন, কেউ কিছু বললে তার উত্তর দিতে হয়। কথা প্যাচিয়ে অন্য কিছু বললে বিরক্ত লাগে। যদিও আমার বিরক্তি তোমার কাছে মূল্যহীন । তবুও বললাম।

কত কথাই তো বলেছি। কিছুই রাখোনা ।
নেশা কেটে যাওয়ার পর বল, "সব কী রাখা জরুরী"?
না সব জরুরী নয়।

আচ্ছা তুমি এমন কেন?
তারপরেও কেনো সুনশান পাইন বনের রাস্তায় তোমার পায়ের শব্দ শুনতে চাই!!

--রাবেয়া রাহীম

(টুকরো টুকরো ভাবনায় ছোট ছোট বর্ণনায় তিনটি অনুগল্প। পাঠকের পড়তে ভাল লাগ্লে আমারও ভাল লাগবে)

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ রাত ১০:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×