পনেরটি বছর ফুসফুসে জড়িয়ে আছে, আয়ুক্ষ য়ী বান্ধবী,
নিজর মায়া জ্বালে কেমনে তারে ছাড়ি
আমি কাকে ছেড়ে কারে ধরি, সিগারেট....না তুমি। কৈশরের কৌতুহল, যৌবনের হাতে খড়ি
আড্ডায়- বন্ধুেত্ব শত চুম্বন, কত হাসি...
আমি কাকে ছেড়ে কাকে ধরি সিগারেট না.... তুমি। আবেগ-অনুভূতি, বিশ্বাস-ভালবাসা আদিম খেলা শত নালিশ, শত কৈফিয়াৎ, আর অস্তিত্বে জড়িয়ে আছ তুমি
আমি কাকে ছেড়ে কাকে ধরি সিগারেট....না তুমি। প্রেমে- ক্ষোভে-একাকিত্বে-অপোষ কাজে কর্মে-নিঃস্বংগ-নিরবতায়
সকাল সন্ধ্যা মাদকাতায়, জড়িয়ে আছে শরীর
আমি কাকে ছেড়ে কাকে ধরি সিগারেট... না তুমি। পুঁজা-প্রার্থনা-সুপ্ত বাসনা, কৈশরের কল্পনা যৌবনের হারিয়ে যাওয়া দুর... বহুদুর্
আর শেষ বেলায় ফিরিয়ে পাওয়া তুমি
আমি কাকে ছেড়ে কাকে ধরি সিগারেট....... না তুমি। শত তর্কে কৌতুহলে প্রশ্ন জাগে মনে
আমি যদি তুমি হও- তাহলে আমি কে?
তুমি যদি আমি হই তাহলে তুমি কে?
এ জগৎ সংসারে কেউ কারো নই
বেঁেচ থাকি নিল্লজ্জার মতো মায়ার বন্ধনে
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



