somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বাবা

১২ ই জুন, ২০১৫ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাবা,
তোমার জন্য আমার লেখা এটি প্রথম এবং একমাত্র চিঠি । কারণ তুমি যখন মুক্তি যুদ্ধে যাও তখন আমি লিখতে শিখিনি । যখন লিখতে শিখেছি তখন আমি তোমার ঠিকানা জানিনা । মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুঁজেছি । জান বাবা যদি থাকতে তবে আমি লেখা শিখে তোমাকে কত চিঠি লিখতাম ।
তুমি ছিলে না তাই আমার শিশু বেলায় কোন রং আর আনন্দ ছিল না । আমি জানি তুমি 1971 সালে আমাদের স্বাধীনতা দিয়ে নিজে চলে গেছ না ফেরার দেশে । আমি তোমাকে হারিয়ে এক বুক হাহাকার নিয়ে সময়ের হাত ধরে দেখ কত বড় হয়ে গেছি । এই জীবনে কত কিছু লিখেছি শুধু তোমাকে চিঠি লেখা হয়নি ।
বাবা তুমি কেমন আছো ? তুমি কি তোমার সোনার বাংলাদেশ কে দেখতে পাও ? বাবা তুমি কি কষ্ট পাও ---যখন দেখ তোমাদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাসের বিকৃতি ঘটছে । আমি তোমার শহীদ দেহটি আমি দেখিনি । শুনেছি ওরা গুলিতে তোমার বুক ঝাঁজরা করে দিয়েছিল । তোমার ফরসা রং লাল হয়েছিল ।
বাবা আমার চোখ দিয়ে পানি ঝরছে । আর লিখতে পারছি না । আজ এই বাংলার স্বাধীনতার ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে শিখেছি । আর সেই প্লাটফর্মে আমি আমার জীবনের প্রথম চিঠি তোমাকে লিখলাম । তোমরা কষ্ট পেওনা, আমরা তোমাদের দেয়া স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে দিবনা , এ আমাদের অঙ্গীকার । তুমি যেখানেই থাক ভালো থেকো ।
ইতি তোমার ছোট্ট সেই মেয়েটি

© Salina Akhtar

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×