somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সি তে প্রথম প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সি কোড লেখা ও কম্পাইল করার জন্য CodeBlocks IDE ব্যবহার করব। CodeBlocks ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্ক এ গিয়ে ডাউনলোড করে নিন। Codeblocks with Mingw সহ ডাউনলোড করে ইন্সটল করতে হবে



তারপর ইন্সটল করুন। ওপেন করুন। C সিলেক্ট করে Next এ ক্লিক করুন। Project Title বক্স এ আপনার প্রজেক্ট এর নাম দিন। যেমন hello. Folder to create project in বক্স থেকে আপনার প্রজেক্টটি কোন ফোল্ডারে সেভ করতে চান তা সিলেক্ট করুন। Next এ ক্লি করুন। এবার Finish এ ক্লি করুন।

এবার ডান পাশে আপনার workspace দেখতে পাবেন। ঐখানে আপনার প্রোজেক্ট গুলো দেখাবে। hello এর + চিহ্নতে ক্লিক করুন। তারপর Source এর + চিহ্নতে ক্লিক করুন এবং main.c এর উপর ক্লিক করুন। CodeBlocks একটা সিম্পল একটা কোড টেম্পলেট তৈরি করে প্রতি প্রজেক্টের জন্য, তা দেখাবে।

সোর্স কোড:

#include

int main()
{
printf(“Hello World !”);
return 0;


আমাদের কোডটি কম্পাইল এবং রান করতে হবে তার জন্য ফাইল মেনু থেকে Build এ ক্লিক করুন এবং Build and Run এ ক্লিক করুন। তাহলে আপনার সি প্রোগ্রামটি কম্পাইল হবে এবং রান হবে।



আউটপুটঃ

Hello World !



আমাদের প্রোগ্রামের প্রথম লাইন হচ্ছে #include। include মানে হচ্ছে কোন কিছু যুক্ত করা। stdio এর পূর্ণরূপ হচ্ছে standard input output. stdio.h এর .h দিয়ে বুঝানো হয় এটা একটা header ফাইল। আর পুরো লাইন দিয়ে বুঝানো হয় যে standard input output কে যুক্ত কর। standard input output সম্পর্কে আরেকটু পরে বলব।

এর পরের লাইন হচ্ছে int main(), এটিকে বলা হয় মেইন ফাংশন। আমরা যখন প্রোগ্রামটি রান করাবো তখন এ মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করবে। তাই সব প্রোগ্রামে একটি (এবং কেবল একটি) মেইন ফাংশন থাকতে হয়। মেইন ফাংশনের শুরুতে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হয়। মেইন ফাংশন শেষও করতে হয় একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে।
মেইন ফাংশন এর দ্বিতীয় বন্ধনী এর ভেতর প্রথম লাইন লিখছি আমরা printf(“Hello world!”);
এখানে printf() হচ্ছে একটি ফাংশন। printf এর মানে হচ্ছে print formatted। এটি একটি লাইব্রেরী ফাংশন যাকে স্ট্যান্ডার্ড আউপুট ফাংশন বলে। printf() এর কাজ হচ্ছে কনসোলে/স্ক্রিনে কিছু প্রিন্ট করা। ডবল কোটেশন চিহ্নের ভেতরে আমরা যা লিখব তা-ই স্ক্রিনে সে প্রিন্ট করবে। আমরা প্রথমেই যে একটি লাইন লিখছি #include। printf() ফাংশনটি কিভাবে কোন কিছু প্রিন্ট করে তা লেখা রয়েছে এই stdio.h ফাইলে।

এর পর আমরা আরেকটি লাইন লিখছি return 0; আমরা বলছি যে main হচ্ছে একটা ফাংশন। প্রত্যক ফাংশন এর একটা return মান থাকতে হয়। যা ফাংশন এর কাজ শেষে কিছু একটা রিটার্ন করে। return 0 মানে শূন্য রিটার্ন করা। এ সম্পর্কে পরে আরো বিস্তারিত জানা যাবে যখন আমরা ফাংশন নিয়ে পড়ব।

printf(“Hello world!”); বা return 0; এ গুলোকে বলে স্টেটমেন্ট (Statement)। প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি করে সেমিকোলন (;) দিতে হয়। আমরা যদি সেমিকোলন না দিয়ে থাকি তাহলে কম্পাইলারে ভুল দেখাবে এবং প্রোগ্রামটি রান হবে না। প্রোগ্রামিং এর শুরুর দিকে অনেকেই সেমিকোলন দিতে ভুলে যায়,তখন কম্পাইল এরর (compile error) দেখায়, পরে কোথায় ভুল হয়েছে খুজে বের করার চেষ্টা করে। একটু খেয়াল করে কোড লিখলে এসব ছোটখাটো ভুল গুলো সহজেই এড়ানো যায়।

এবার এ প্রোগ্রামটি নিজে নিজে লিখতে চেষ্টা করুন। Hello world! এর পরিবর্তে আপনার নাম বা ইচ্ছে মত কিছু দিয়ে রান করার চেষ্টা করুন।

ধন্যবাদ
ফেইসবুক: সুব্রত দেব নাথ

বাংলাদেশ পাইথন ফেইসবুক ইউজার গ্রুপঃ বাংলায় পাইথন

টেকটিউনস প্রকাশিত হয়েছে: সি তে প্রথম প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×