গত দু’দিন পূজা দেখাতে একবারও বের হইনি। আজ সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে শিবগঞ্জ আসি। ফোন পেয়ে তানভীর সাথে সাথে চলে আসে। মেস থেকে আমাদের সাথে যোগ দেয় করিম ও মিজান। বাসু আর কাওয়সাও সোজা রিকশা নিয়ে আমাদের সামনে হাজির।
চা খেয়ে, সবাই মিলে আড্ডা দিতে দিতে হাটতে লাগলাম। বুড়ো শিববাড়ির পূজা মন্ডুপ থেকে মিরাবাজারের বলরাম, তারপর রামকৃষ্ণ মিশনে। মন্ডুপে আলতি চলছে। ধোপের ধোঁয়া ও ঢাকের শব্দ সাথে সাথে স্পিকারে বাংল, হিন্দি গান। চারপাশে মানুষ আর মানুষ।
' চৈতালি সংঘ' এইবারও তাদের ঐতিয্য ধরে রেখেছে। পূজা মন্ডুপের চারপাশে মানব ঢল সাথে স্পিকারে,“Chinta ta, chita chita, Chintata ta, কিংবা ‘টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার-কন্ডিশন রয়েছে”। Hindu -মুসলিম সবাই যেন পূজার আমেজ। উৎসবের প্রাণ। চারদিকে নাচের তাল। স্পাই করা চুল আর পায়ে ক্যাস্টস নিয়ে ছেলেরা যে যার মতো নাচতেছে। মেয়েরাও কম যায় না, ছেলে-বুড়ো সবাই একাকার। আমার বন্ধুরাও হারিয়ে গেল নাচ-গানের মধ্যে।
নাচে-গানে সবাই যেন জানান দিচ্ছে, আমি বাঙালি, আমি হাসতে জানি , নাচতে জানি। সংষ্কৃতি আমার ধর্ম। সম্প্রীতি আমার বন্ধন। সহনশীলতা আমার পরিচয়। উৎসব আমার প্রেরণা। গান আমার প্রাণ। সংহতি আমায় হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়।
আমরা হাসতে চাই। হাতে হাত রেখে পাশাপাশি থাকতে চাই। অভিন্ন সংষ্কৃতিই আমাদের আহ্বান।। তানভীর, বাসু, করিম, কাওয়সার কিংবা মিজান, আমরা সবাই মানুষ। Diversity আমাদের পথ চলা। আর দেখতে চাইনা রামু কিংবা আরাকানের মতো সংঘর্ষ। আবারও বলতে চাই, “We are human being. It’s our first identity”.
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





