আর কত অন্যায়
এম, জি , আর মাসুদ রানা
সমাজের বাহনে আজি ঘৃণ্য হায়নাদের বিচরন
মনুষ্যত্ব করে লিন বড়ই হিংশ্র দেখায় আচরন ।
যথা তথা খুবলে নেয় পাশবিকতায় মেয়েদের ইজ্জত
অন্ধ আইনের ফাঁক গলে চালায় আরও বাঁকা রথ
যারা হয় প্রতিবাদি তাদের বুকে চালায় চুরি
ক্ষমতাধর গেঁড়াকলে দুর্নীতি চালায় আহামরি
সাগর রুনি খুন হয় সত্যর খরগে নির্মম অজান্তে
বাঙ্গালী ফেলানিরা পিশাচের ছোবলে মরে সিমান্তে ।
বিচারক ভয়ে কাঁপে যদি বোমা বাজে পায়
নিস্তার নাহি পাওয়া অকালে জান যাবে ভিসময়
ধার্মিকের কাঁপে বুক মসজিদ মন্দির আর গির্জায়
বিধাতারে চিনিবারে উলটু পথ কেন হায় ।
নেতাদের কাঁপে বুক না সাজতে চায় ইলিয়াস
শিক্ষকের ঘুম হারাম নির্যাতনের বাড়ে ত্রাস ।
শ্রমিকের বুকে আগুন আর কত পুড়ে ছাই
উপযুক্ত বেতন নাই মিলেনা বিচারের ঠাই ।
পড়ুয়ারা না বুঝে দিন কাঁটায় আতঙ্কে
যদি বাজে গণ্ডগোল স্বপ্ন যাবে বিপাকে ।
জনগণ আমরন করে যায় তারিত বিবেকের অনশন
মিথ্যা ক্ষমতায় আর কত দেখব ধংশের প্রহসন । [
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



