ভালবাসা এক অজানা অচেনা পংতি মালা
কভু সে স্বপ্ন ছোয় কভু মিলায় বেলা অবেলা ।
কভু ওড়ায় চোখে রঙের ফানুস
জালবুনে ফাল্গুনে আনে প্রিতি জুশ
পৃথিবীর সঞ্চিত বুকে যত যেথা রয়
সেথায় সে ডানা মেলে নিমিষে উদয়
যদি তারে ধরিবারে খুজে ফির নীড়
সুজন মিলাও যেথা সে সঞ্চিত জমাট অধির ।
আর কভু তারে নিয়ে নয় বাহানা
সরে যায় চুপিসারে যেথা তার মুল্য রয়না ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



