খুজে নিও হে প্রিয়
মোঃ মাসুদ মিয়া
অন্ধকার নিয়ন আলোয় দেখেছিলুম তার মুখ
তমাসাব্রিতা চাঁদ ম্লান হয়েছিল তার আগমনে
নিভু নিভু জোনাকির ঝিলমিল রাঙা যে বন
খুনসুটি মেখে এঁকে দিয়েছিল বার্তা সেই লগনে
তারারা হেসে ছিল আকাশের গায়ে চুপি চুপি
রিনিঝিনি বৃষ্টির মত হাতের চুরি বাজিল চমৎকার
উদাসি হাওয়া লুটালে এ গায় , অদৃশ্য কটাক্ষ করে
কেন জানি সেদিন চিনিতে ভুল হল আজও খুজি বারবার
আমার নয়নে পানে দীপশিখা জ্বলে তারি পড়ে ছায়া
সমুত্র গর্জনের মত নিশুতি জাগা বুকের দীর্ঘশ্বাস
অসীম কুয়াশার ইন্দ্র হতে এক ভোরের বাতায়নে
রুদ্রস্নান ঘুম ভাঙ্গা আবীর জলসানিতে আজ শুধুই হা হুতাশ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



