বাংলার পতাকায় ঐ দেখ জনতা
শহীদ ভাইয়ের মুখের হাসি
যারা রেখে গেল প্রান
প্রান ফসলের দান তাদের মুখচ্ছবি উটে ভাসি ।
তাই তোমরা চির জাগরিত থাক কৃষাণের লাঙ্গলে মাটে
যৌবনা নদীর কলধ্বনি জেলের নায়ে জুনাক জলা রাতে
তোমরা চির জাগরিত থাক নব জাত শিশুদের কলতানে
রাখালিয়া বাঁশিতে আর মুয়াজ্জিনের মধু ভরা আযানে
তোমরা চির জাগরিত থাক পাট শালা আড্ডা চাখানায়
ফাগুনের অগ্নি ঝরা শহীদ মিনারে ফুল পাখির ডানায়
তোমরা চির জাগরিত থাক বৈশাখী ,পৌষ ,পার্বণে
পল্লী বালার শিশির ঝরানো গমন পথে , বেনুবনে
তোমাদের লাগি আজি খুলে যাক যত রুদ্ধ দোয়ার
বিশ্ব বুকে জাগ্রত দ্বারে ডানা মেলুক আমার মাতৃভাষার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



