একজন সমাজ সেবকের আত্মকথা
*********************************
শৈশব থেকে সাংস্কৃতিক মনা , স্বাধীনচেতা , ও সাদামনের মানুষ
হিসাবে সমাজের সর্বস্তরে ছিল আমার বিচরন ও বেড়ে উটা ।
গ্রামের মুক্ত অবারিত মাঠে , ময়দানে , স্কুল আঙ্গিনায় সকলের প্রিয়
সামাজিক জলসার বাঁধন প্রানকেন্ত্র যেন আমি ছাড়া ছিল নিস্প্রভ ।
তাই নিজ তাগিদেই আমাকে তাড়িত করত সেই সব আয়োজক মহলের নিবিড় সহযোগিতায় ।
কখনও , গরীব দুখি মানুষের বিয়ে বাড়িতে , কখনও বা ডাক্তারের নিকট তাদের সুখ সুখের সাথে অবিরাম পথচলায় আবার কখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তিব্র
আওয়াজ ছিল মুক্ত প্রানে ।
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে মানুষের সেবার ব্রত লয়ে যে পথ
চলা । সেই মানুষের পাশে মিশে সুদ্ধ চিন্তা চেতনার যে ফসল সে যেন ছিল প্রানেরই অনাবিল শান্তি ।
আবার গ্রামিন জীবনের লোকজ সংস্কৃতি যা অনাহুত মানবের
ক্ষনিক হৃদয়ে আনে আনন্দের বান , গান যাত্রাপালা , গাজিকালুর কিচ্ছা , ব্যাঙ বিয়ে , মাঘের বাঘা শিরনি , ও পালা উৎসব , বাউল গান , নাছের আসর , পৌষ পার্বণ বসন্ত , বৈশাখী
মেলা সহ নানা জলসায় খুজে পেয়েছি আমার হৃদয়ের সুদ্ধতা আর মানবের সঞ্চিত ভালবাসার এক মহাজাগরিত জগতের সুরভী ।
রাজনৈতিক পটভূমিকায় সমাজের প্রত্যকটা মঞ্চে মিশে সাধক
, সুধিজনের সানিধ্য নিজেকে রেখেছি দুর্বার অজেয় চেতনায় সাগ্নিক । পেয়েছি অজানাকে জয় করার দুরন্ত দিক নির্দেশ ।
সাধু সজ্জন অলিদের সংস্পর্শে আত্তাধিকতার এক দ্বিপ শিখা
জ্বেলে নিজেকে বিলিয়ে দিয়েছি সর্বস্বত্তার নিগুড় প্রেমানলে ।
সেই শৈশব থেকেই শব্দের ব্যঞ্জনা সাজিয়ে মুক্ত মনে রচনা করেছি কত গান , গল্প , কবিতা আর মানুষের জীবন থেকে নেওয়া গভীর সুদ্ধ সত্যর পদাবলী ।
যখনি সময় পেয়েছি , অবলোকনে সবুজ প্রকৃতির শোভিত চারন , অরন্য , নদী , মাঠ , আর প্রানের বাংলার নয়নাভিরাম সুন্দর
সাজানো ভুমিতে নিজেকেই মিশিয়ে এঁকে দিয়েছি স্নিগ্ধ পরশ ।
বাঁশির রাগিণীতে কৃষ্ণ পক্ষের ছাঁদনি রাত মোহিত করেছে আমার
শ্রান্তি কাটানো ক্লান্ত বৃক্ষের নীড় ।
দেখেছি হটাৎ বসন্ত বাগানে আবছা আবহ সদ্য ফুঁটা ফুলের
কুড়িতে কোন ভাললাগা মনের মুকুরের প্রিয় মুখ ।
সব হৃদয়ের মনের রাজা এই আমি আজ বড়ই ক্লান্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





