somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদশা শাজাহানের ন্যায় বিচার

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি দুর্লভ গিতিকাব্য
******
রচনা , শাহ মোহাম্মদ হাসিম উদ্দিন
পিতা , শাহ আবদুল কুদ্দুছ ।
জন্ম ১৩৫০ _ মৃত্যু ১৪০৮ বাংলা
গ্রাম , স্বল্পবড় ভাগ , উওজেলা গৌরীপুর , ময়মনসিংহ ।
কাব্য ভুমিকা সমালোচনায়
লুৎফুর রহমান খান ।
কাব্য বানী
শাহ খয়রাত মিয়া গ্রাম ; ভাটা পাড়া , ধরমপাশা ।
সম্পাদনা ** এম , জি , আর মাসুদ রানা ।

শিস্য জ্ঞান হাসিম গিতি
***************
১ , গিতিকা । বাদশা শাহজাহানের ন্যায় বিচার ।

দিল্লির বাদশা শাহজাহান করিতেন ন্যায়বিচার
বিচার এক ছাপল এসে নজরে তাহার
বাদশার স্ত্রী মমতাজ দাসি সহ করেন সাজ
করিতেন তীর অভ্যাস হইয়া উজার
মাটি আর গাছ পাথরে মমতাজ তীর ছুড়ে
এমনি ভাবে অভ্যাস করে হাত টিক রাখিবার
হটাৎ একদিন তীর ছুটিয়া ধোপার বক্ষে যায় বিধিয়া
ধুয়া উটে চিৎকার দিয়া কে প্রান বধিল আমার
ধুপার প্রান প্রেয়সী বলে স্বামী কোন বা দুষি
বধ করিল সর্বনাশী স্বামীকে আমার
বেথিত মন পাষাণ করিয়া মৃত স্বামীকে কাঁদে লইয়া
বাদশার নিকটে গিয়া করেন আবদার
এই অভাগী ধুপানি হইয়া কত পেরেশানি
কেটে যায় দিন রজনী বাদশা নামদার
আপনার মহল হইতে তীর ছুটিয়া এসে প্রাতে
স্বামী মারা যায় আঘাতে উপায় কি আমার

কি করিয়া বাঁচাব প্রান নাই আমার পুত্র সন্তান
গুনের বাদশা শাজাহান চাই সুবিচার
শুনে বলে বাদশা নামদার না করিয়া সুবিচার
করিবনা পানাহার দোহাই আল্লাহর
কে বধিল ধুপারে সিগ্রি কহ এবারে
একে একে জিজ্ঞাস করে যত ছিল খাস দরবার
জবাব না পাইয়া উত্তরে বাদশা গেল অন্দরে
জিজ্ঞাস করে মমতাজ রে কি কারনে ধুপা মইল খুলে কও এবার

ওগো বাদশা নামদার শুনেন সমচার
এই মমতাজের দাঁরাই হইল ধুপার প্রাণঘাতী কারবার
আগে যদি জানিতাম তীর ছুড়া না শিখিতাম
এখন হায় গোঁ গলাতে ডোল কলংক প্রচার
বাদশা এই কথা শুনিয়া ধুপানিরে ডাকিয়া
হাতে তীর দেয় তুলিয়া কর সুবিচার
যে করিল পাপ তার কিসের মাফ
করিওনা অনুতাপ বিচারে আমার
যে পাষাণী তীর ছুড়ে তোমার স্বামীর বুকে মারে
সেই মতে পাষাণীর স্বামীরে কর সংহার
বলে ধুপানির স্ত্রি আমি লজ্জায় মরি
কেমনে তীর ছুরি বক্ষে আপনার
দেখুক জগত বাসী করতে চাইনা দুষি
হইলাম অতি খুশি পাইয়া সুবিচার
শুনে বাদশাজাদা করিল অয়াদা
মমতাজের মত মর্যাদা থাকবে প্রাসাদে তোমার
সাথে লয়ে ধুপানিরে বলে দিলেন মমতাজ রে
রাখিও সমাদরে ভগ্নি আমার
ধন্য ধন্য হল সাড়া বিচারে জুড়ায় অন্তরা
দিল্লির বাদশা হয় আত্তহারা জানায় শোক্রিয়া আল্লার
ধারাবাহিক পর্ব চলবে ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×