****************
আমার জিন্দা নবী আছেন মদিনায়
আমার দয়াল নবী আছেন মদিনায়
অলিগনে সদায় দেখে তার দিলের ও আয়নায়
দয়াল নবীজী কামলে ওয়ালা
উম্মতের লাগি কান্দিলা
শাফায়াত করিবেন উম্মতেরে
কবর , হাসর , মিজান , পুলছেরায়
রবি , শশি , গ্রহ তারা
দয়াল নবীজীর নুরের ইশারা
জীন , ইন্সান , আর ফেরেস্তারা
সদায় ছালাম ভেজে মোবারক রওজায়
যত নবী অলি , মুমিন , সাধু
লভিল সে নামের মধু
নামে ভরা রয় যাদু
ভেজে দরুদ সয়ং মাওলায়
কবি কহে হে রহমতের ভাণ্ডার
যেন মিলে রহমতি দিদার
নুর তোমার বধন মোবারক আনোয়ার
শান্তি দাও মোর কলিজায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



