জন্ম আর কবিতা এক সুত্রে বাঁধন
দেবির আসনে ভিজে কবির চরন ।।
ললনা ময়ি এবং কবি
*********** পরিবেশ বন্ধু কবি
জন্মেই কবি ,হৃদয়ে ভাস্বর এক ললনার ছায়া
মানুষের ভিড়ে নানা জলসায় সে যে মোহ মায়া
লক্ষ বছর ধরে মনে হয় সে, মোর মায়ার বাধন
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যেবায় থাকাই সে কতই আপন ।
এত যে মনোহর স্বপ্নের আলেয়ায় বাধ ভাঙ্গা নিঁদে
ফুল হয় কাননে দিগন্তে তারা হয় জোছনা চাঁদে
প্রকৃতির রঙে রাঙায় ভুবন , কভু ও বহু সাজ ধরে
জলসাগরে তরঙ্গ দোলা হয় জেগে থাকা মোর অন্তরে
কবিতার ছন্দ হয় সুর হয় , আরও হয় সুরের বাঁশরী
চেনা মুখ ভোর হয় রঙধনু সাজে দেখায় তারে সুন্দরী
গোপন সে প্রনয়ের কোন এক অভিসারের প্রেম দেবি
চেনা সৃষ্টির রহস্য যুগে যুগে তার ছুঁয়ায় অবাক কবি ।।
ললনাময়ি
*******************
পরিবেশ বন্ধু কবি
তোমাকে চিনিবারে ফুলের কানন
কুসুম রাঙা ঘোমটা মেলে প্রজাপতি মন
আকাশের মেঘ হয় ভাঁজে ভাঁজে সাঁঝ
নদীর তরঙ্গ কভু দোলাচালে লাজ
প্রিয় কত মধুর লগন প্রেমিকেরা রাখে
শিল্পির নয়ন কভু তারে রঙ তুলিতে আঁকে ।।
জগতের কত শত ক্ষন আর ভেলায়
স্বপ্ন ছবি হয়ে সে মজে থাকে খেলায়
আবার আধারে চাঁদের মত মনে কত মিশে
গড়ে আনন্দ বাধন কত সুজনের পাশে
ললনারে নাহি জানে কত পাষাণের ঘর
ভুলে থাকে বিরহে করে বিষাদ অন্তর
নারি স্বর্গ নারি প্রেম আবার কাল নাগ
হিসাবে ভুল হলে মনে কাটে দাগ ।।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


